ফোনের শেষ লোকেশন উল্টোডাঙ্গায়, ১৬ ঘন্টা পেরিয়েও নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিপাড়ায় ফের নতুন উদ্বেগ। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন পরিচালক উৎসব মুখোপাধ্যায়। প্রায় ১৬ ঘন্টা কেটে যাওয়ার পরও এখনও খোঁজ মেলেনি উৎসবের। স্বামীর নিখোঁজ হওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন স্ত্রী মৌপিয়া মুখোপাধ্যায়। ইতিমধ্যে আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে পরিচালকের পরিবারের তরফে।

পরিচালক উৎসবের স্ত্রী মৌপিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নিমতার একটি ব্যাঙ্ক থেকে টাকা তুলবেন বলে বেরিয়েছিল। ফোনে ওটিপি আসার কথা ছিল বলে নিজের ফোনটা বাড়িতেই রেখে গিয়েছিলেন। সঙ্গে নিয়ে গিয়েছিলেন অন্য আরেকটি মোবাইল ফোন। তারপর থেকে আর খোঁজ মেলেনি তাঁর স্বামীর। ব্যাঙ্কের কাজ শেষ হওয়ার পর এক প্রযোজকের বাড়িও যাওয়ার কথা ছিল উৎসবের। কিন্তু সেখানেও যাননি তিনি। তারপরেই থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে।

এরপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে, উৎসবের সঙ্গে থাকা ফোনটির শেষে লোকেশন টাওয়ার পাওয়া গিয়েছে উল্টোডাঙ্গা স্ট্রেশনের কাছে। কিন্তু নিমতা থেকে উল্টোডাঙ্গায় কেন গেলেন? তা নিয়ে কার্যত উঠছে প্রশ্ন। পরিচালকের নিখোঁজের নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়েও ধোঁয়াশা তৈরী হয়েছে।

প্রসঙ্গতগত ফেব্রুয়ারি মাসেই বিয়ে হয় উৎসব ও মৌপিয়ার। কিছুদিন আগেই পিতৃহারা হয়েছেন উৎসব মুখোপাধ্যায়। মানসিকভাবে তিনি বিপর্যস্ত ছিলেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। টলিউডের বেশ পরিচিত মুখ উৎসব। একাধিক ছবির পরিচালনা এবং ছবির স্ক্রিপ্ট লেখারা কাজ করেছেন তিনি।  

 

 

গোপন কোথা কারও সঙ্গে শেয়ার করলেই সর্বনাশ, রাস্তায় গাড়ি আস্তে চালান

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?