‘নামের অপব্যবহার’, একই নামের জনপ্রিয় ইউটিউবারকে মোক্ষম দাওয়াই অনু-ভাইপোর

মিডিয়ায় তাঁকে আরমান মালিক বলা বন্ধ করুন। তাঁর আসল নাম সন্দীপ! আমার নামের এই অপব্যবহার আমি চাই না।

Share:

নিজস্ব প্রতিনিধি: গায়ক আরমান ও ইউটিউবার আরমানের সঙ্গে বাঁধল যুদ্ধ। কেন? এমনিতেই একসঙ্গে দুজন স্ত্রীর সঙ্গে সংসার করেন এই ইউটিউবার, তার মধ্যে দুই স্ত্রী একসঙ্গেই অন্তঃসত্ত্বা, যা নিয়ে নেটপাড়া রীতিমতো জেরবার, প্রতিনিয়তই চর্চা চলছে আরমানকে ঘিরে। এবার স্বনামধন্য গায়ক আরমান মালিকের কোপে পড়লেন ইউটিউবার। সম্প্রতি আরমান মালিক টুইটারে গিয়ে জানান, জনপ্রিয় ইউটিউবারের আসল নাম সন্দীপ, তা সত্ত্বেও তিনি প্রতিনিয়ত আরমানের নাম ব্যবহার করছেন। যা নিয়ে অসন্তুষ্ট গায়ক।

আসলে গায়ক আরমানের নাম ব্যবহার করে কিচ্ছু কিছু সংবাদমাধ্যম জনপ্রিয় ইউটিউবারের পরিচয় করাচ্ছে, আর তাতেই ক্ষুব্ধ গায়ক। তিনি সম্প্রতি হতাশা প্রকাশ করে টুইটারে লিখেছেন, “মিডিয়ায় তাঁকে আরমান মালিক বলা বন্ধ করুন। তাঁর আসল নাম সন্দীপ! আমার নামের এই অপব্যবহার আমি চাই না। এই জাতীয় নিবন্ধ পড়তে ঘৃণা হয়, খবরটি আমাকে আরও বিরক্ত করছে।” গায়কের রাগান্বিত টুইটের পরেই, ইউটিউবার আরমান একটি ভিডিও আপলোড করে জানিয়েছেন, গায়কের এত কঠিন প্রতিক্রিয়া অন্যায্য। তিনি কখনই গায়কের নাম অনুলিপি করেননি।

ইউটিউবার আরমানের দুই স্ত্রীর মধ্যে একজন কৃতিকা বলেছেন যে, তাঁর স্বামী কখনই প্রচারের জন্য গায়কের নাম ব্যবহার করেননি। একই ভিডিওতে, ইউটিউবার আরমান তথা সন্দীপ আরও বলেন, পৃথিবীতে একই নামের অনেক লোক রয়েছে। ‘আরমান মালিক’ নামের পেটেন্ট করছেন। তাঁর কথায়, গায়ক বিখ্যাত কারণ তিনি সেলিব্রিটিদের পরিবার থেকে এসেছেন, তবে তিনি একজন স্ব-নির্মিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বও। ইউটিউবার আরও বলেন, “আপনি যদি আপনার নিজের মতো করে আপনার ক্ষমতা অর্জন করার চেষ্টা করতেন তবে আমি আপনার চেয়ে বেশি বিখ্যাত হতাম। তোমার থেকেও বেশি মানুষ আমাকে চিনত। এটাই তিক্ত সত্য।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে