এপ্রিলেই নাকি শেষ হচ্ছে ‘মিঠাই’, কী বলছেন পরিচালক

আপনাদের মতো আমিও শুনছি মিঠাই নাকি শেষ হচ্ছে। এক বছর ধরে আমি এটাই শুনছি। আমি তো চ্যানেলের কেউ নই, আমি পরিচালক।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন ধারাবাহিকের দাপটে একের পর এক সিরিয়াল বন্ধের মুখে। জি বাংলা এবং স্টার জলসায় পুরোনো ধারাবাহিক বলতে এখন ২-৩টি, জি বাংলাতেও একই হাল। নতুন ধারাবাহিক টিকে রয়েছে মাত্র ১-২টি। যাদের বয়স বছর ঘুরেছে। জি বাংলায় এই মুহূর্তে সবথেকে পুরোনো ধারাবাহিক ‘মিঠাই’। ধারাবাহিকের টিআরপির নম্বর কমলেও জনপ্রিয়তা একেবারে তুখোড়। সিদ্ধার্থ, মিঠাইয়ের কেমিস্ট্রি, ধারাবাহিকের জমজমাটি কাহিনী সবেতেই একেবারে বুঁদ দর্শকমহল। মাঝে মিঠাইয়ের চলে যাওয়া দর্শকদের মনকে রীতিমতো ব্যথা দিয়েছিল, তাই দর্শকদের চাহিদা অনুযায়ী মিঠাইকে ফিরিয়ে আনা হয়েছে। ধারাবাহিকে এখন ধুন্ধুমার সব এপিসোড। কিন্তু এর মধ্যেই মিঠাই বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন উঠেছে।

বৃহস্পতিবার থেকেই শোনা যাচ্ছে নতুন গসিপ। এপ্রিলেই নাকি শেষ হচ্ছে মিঠাই। বেশকিছু ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়েছে ২৩শে এপ্রিলই নাকি শেষবার পর্দায় দেখা যাবে মিঠাইকে! টিআরপির দৌড়ে তৃণা-কৌশিক-ইন্দ্রাশিসের ‘বালিঝড়’কে একেবারে হেলায় হারিয়ে স্লট লিডার হচ্ছেন মিঠাইরানি। কিন্তু তাও নতুন সিরিয়ালের আগমনে ‘মিঠাই’-এর যাত্রা শেষ হবে নাকি! আপাততঃ এটাই গুঞ্জন। তবে পরিচালক কি বলছেন?

পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস বলেন, ‘আপনাদের মতো আমিও শুনছি মিঠাই নাকি শেষ হচ্ছে। এক বছর ধরে আমি এটাই শুনছি। আমি তো চ্যানেলের কেউ নই, আমি পরিচালক। চ্যানেল যতক্ষণ না পর্যন্ত আমাকে কিছু জানাচ্ছে ততক্ষণ আমি কিছু জানি না। একটা কথা তো ঠিক, একটা সিরিয়াল শুরু হলে শেষ তো হবেই, তবে সেটা কবে হবে আমি জানি না’। নাম প্রকাশে অনিচ্ছুক অন্য লেনিন ‘জানিয়েছে, ‘আপতত মিঠাই শেষ হওয়ার কোনও আপটেড আমাদের কাছে নেই। এখনও পর্যন্ত মিঠাই প্রফিটে চলছে, হঠাৎ শেষ হওয়ার প্রশ্ন উঠছে কেন? বুঝতে পারছি না’।

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

‘গরমিল ধরা পড়লে কাউকে ছাড়া হবে না’, ঝাড়গ্রাম থেকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

খারিজি মাদ্রাসা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের রিপোর্ট পেশ, নজরে ১২টি সীমান্তবর্তী জেলা

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

ধন্য অধ্যবসায়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের ভক্ত

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী