খড়ির জীবনে নতুন ঝড় হয়ে আসছেন মিঠাইয়ের শ্বশুর

সম্প্রতি সেটাই প্রকাশ্যে এনেছেন খড়ি! এ কথা জানার পর থেকে রীতিমতো চরম ধর্মসঙ্কটে খড়ি। তার মধ্যে তাঁদের জীবনে আগমন ঘটছে ‘ডি’-এর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিরিয়ালের দুনিয়ায় একের পর এক দুর্যোগ। টিআরপি-র শীর্ষে পৌঁছনোর জন্যে দুর্বল হোক বা সবল সব ধারাবাহিকগুলিকেই একেবারে নতুনত্বে মুড়িয়ে ফেলা হচ্ছে। কী ভাবে দর্শকদের কাছে আকর্ষণীয় হতে পারে এক একটি ধারাবাহিক সেই নিয়েই দিন থেকে রাত পরিশ্রম করেই চলেছে নির্মাতারা। সিরিয়ালে নতুন নতুন আইডিয়া ইনপুট করতেই ব্যস্ত সকল ধারাবাহিকের নির্মাতারা। এদিকে স্টার জলসার টপ ধারাবাহিক ‘গাঁটছড়া’তে চলছে একের পর এক ধামাকাদার পর্ব।

একের পর এক আকর্ষণীয় পর্বে মুড়ে ফেলা হচ্ছে এই ধারাবাহিকে। বিশেষ করে স্টার জলসার এই ধারাবাহিক দর্শক ধরে রাখতেও যথেষ্ট। তবে এতদিন তো সব ঠিকঠাকই ছিল, অনেক বাধা-বিপত্তির পর অবশেষে খড়ি-ঋদ্ধি এক হয়েছে। কিন্তু তাতে নজর লেগেছে কোনো শয়তানের। কারণ সদ্য মুক্তিপ্রাপ্ত প্রোমো ‘গাঁটছড়া’র প্রোমো ভিডিওতে দেখা গিয়েছে, কোনো একটি কারণে খড়ি-ঋদ্ধির সম্পর্কের বাঁধন আলগা হতে চলেছে। কারণ খড়ির জীবনে উঠছে নতুন ঝড়। জ্যেঠুর মৃত্যুর নেপথ্যে তাঁর স্বামী ঋদ্ধিই, সম্প্রতি সেটাই প্রকাশ্যে এনেছেন খড়ি! এ কথা জানার পর থেকে রীতিমতো চরম ধর্মসঙ্কটে খড়ি। তার মধ্যে তাঁদের জীবনে আগমন ঘটছে ‘ডি’-এর।

বেশ অনেক দিন ধরেই ‘ডি’-এর আচমকা ফোন পাচ্ছেন তাঁরা। এতদিন অন্ধকার ঘরে বসে শুধুই ‘ডি’-কে নির্দেশ দিতে দেখা গিয়েছিল। এবার প্রকাশ্যে আসছেন ‘ডি’। একটি বেসরকারি সংবাদমাধ্যম অনুযায়ী, ডি-এর চরিত্রে দেখা যাবে অভিনেতা কৌশিক চক্রবর্তীকে। যিনি বর্তমানে মিঠাইয়ের শ্বশুরের এবং পিলুর বাবার চরিত্রে দেখা গিয়েছিল। এবার তিনিই আসছেন খড়ির জীবনে ঝড় তুলতে। হ্যাঁ, তাঁকে যে চরিত্রে সবথেকে বেশি মানায় অর্থাৎ আদ্যোপান্ত খলনায়কের চরিত্রের বেশেই আসছেন তিনি ‘গাঁটছড়া’ ধারাবাহিকে। গতকাল থেকেই শুরু হয়েছে শুটিং। আশা করা যায়, ডি চরিত্রে থাকা এই ব্যক্তিটি কে, সেই প্রশ্নের উত্তর দর্শকদের মঙ্গলবারই মিলবে।

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

‘গরমিল ধরা পড়লে কাউকে ছাড়া হবে না’, ঝাড়গ্রাম থেকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

খারিজি মাদ্রাসা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের রিপোর্ট পেশ, নজরে ১২টি সীমান্তবর্তী জেলা

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

ধন্য অধ্যবসায়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের ভক্ত

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী