গাইতে গাইতে আচমকাই মঞ্চে লুটিয়ে পড়লেন মোহিত চৌহান, কী হল গায়কের?

একটি ভিডিওতে মোহিতকে মঞ্চে পারফর্ম করার মাঝখানে হোঁচট খেয়ে পড়ে যেতে দেখা যায়। তাতেই দর্শকদের সন্দেহ, কিছুক্ষনের জন্যে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন গায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাইতে গাইতে আচমকাই মঞ্চে লুটিয়ে পড়লেন প্রখ্যাত গায়ক মোহিত চৌহান। ঘটনার সময়ে তিনি ভোপালের এইমস (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস)-এ কনসার্ট করছিলেন। কনসার্টে তিনি তাঁর বিখ্যাত কিছু গান পরিবেশন করেছেন। যার মধ্যে ছিল, ‘সাদ্দা হক’, ‘তুম সে হি’, ‘অভি কুছ দিনো সে’, ‘তুঝে ভুলা দিয়া’, ‘ইলাহি’-সহ একাধিক গান। অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানেই একটি ভিডিওতে মোহিতকে মঞ্চে পারফর্ম করার মাঝখানে হোঁচট খেয়ে পড়ে যেতে দেখা যায়। তাতেই দর্শকদের সন্দেহ, কিছুক্ষনের জন্যে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন গায়ক।

এরপর থেকেই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। ভিডিওতে দেখা যাচ্ছে, মোহিত রকস্টারের ‘নাদান পারিন্দে’ গানটি পরিবেশন করছেন। এরপর দর্শকদের সঙ্গে যোগাযোগ করার জন্য স্টেজের আলোর দিকে যেতেই, তিনি দুর্ঘটনা ক্রমে পড়ে যান এবং ভারসাম্য হারিয়ে ফেলেন। আর তৎক্ষণাৎ কনসার্টের আয়োজক এবং চিকিৎসা কর্মীরা ছুটে আসেন এবং তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য অনুষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেন। এইমস-এর কর্তব্যরত চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে তাঁর চিকিৎসা করেন। তবে তাঁর ঠিক কী হয়েছিল, তা জানা যায়নি। মোহিত চৌহান এখনও এই ঘটনার বিষয়ে কোনও বিবৃতি দেননি।

 

 

View this post on Instagram

 

A post shared by Mohammed niyaz (@mdniyaz194)

সম্প্রতি, একটি সাক্ষাৎকারে, মোহিত চৌহান সঙ্গীতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, ‘আমার মনে হয়, সঙ্গীতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ব্যবসা মাত্র। নয়তো একটি গানের কেন রিমিক্স ভার্সন সৃষ্টি করা হবে। এগুলো না করে যদি তারা গানের কথাগুলি পরিবর্তন করেন, তাহলে এটি শ্রোতাদের কাছে আলাদা মনে হবে। কিন্তু এটাকে ব্যবসা করে নিয়েছে সকলে। একবার গান প্রকাশিত হলে, এর পুনর্নির্মাণের প্রয়োজন নেই। পরিবর্তে, কেউ একটি নতুন গান তৈরির উপর মনোযোগ দিতে পারে।’

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!