‘ফুলশয্যার খাটে ছেলের সঙ্গে মা শুয়ে, আর বৌ সোফায়’, বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক নেটপাড়া

এগুলোই তো TRP-র টানে, ভাল সিরিয়াল অন্য রকম সিরিয়াল কাকিমা মাসিমা রা দেখে না, এরকম কুৎসিত নোংরামি মানসিকতা যুক্ত সিরিয়াল দেখাই বাংলার দর্শকদের রুচি,

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে টিআরপির কোপে বাংলা ধারাবাহিক গুলির অবস্থা একেবারে শোচনীয়। TRP-তে ভাল মান থাকলে বড় জোর দু বছর। নয়তো কয়েকদিন রাজত্ব করেই বিদায়ের পালা। গত কয়েক মাসে একাধিক নতুন নতুন ধারাবাহিক প্রাক্তনের খাতায় নাম লিখিয়েছে। জায়গা দখল করতে নতুন নতুন ধারাবাহিক এলেও ভাল TRP না থাকার কারণে খুব কমদিনই চ্যানেলে টিকতে পারছে। তবে মাঝে মধ্যে ধারাবাহিকের বিষয়বস্তু নিয়ে চটে লাল হয়ে যান দর্শকরা। তখনই নেটপাড়ায় শুরু হয়ে যায় বিতর্কের তাণ্ডব নৃত্য। একের পর এক মিম, ভিডিও, সংলাপ সবটাই TRP-র জাঁতাকলে যায়। অবাস্তব সংলাপ, ভুলভাল কনসেপ্ট, নায়কের সঙ্গে দুই নায়িকা, আর শাশুড়ি-বৌমার কূটকাচালি, এগুলো এখন সিরিয়ালের সব আজগুবি কন্টেন্ট। এর আগেও এই নিয়ে বহুবার প্রতিবাদ জানিয়েও কোনও লাভ হয় নি।

তবে গতকাল যা হল, তা নিয়ে নেটদুনিয়া এখন সরব। সদ্য শুরু হয়েছে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকটি। ৫ জন নারীর জীবনী নিয়ে তৈরি এই ধারাবাহিকে প্রধান চরিত্রে আছেন অভিনেত্রী মানালি দে। যিনি কিনা একজন প্রতিবাদী ও স্পষ্টবাদী মহিলা। শুরু থেকেই ধারাবাহিক টি বেশ সাড়া পেয়েছে দর্শকদের কাছ থেকে। নতুন বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছে শিমূল। আর নতুন পরিবেশে এসেই শাশুড়ির কূটনৈতিক নজরের শিকার শিমূল। একেবারে সেকেলে শাশুড়ির কোপে পড়ে একের পর এক সমস্যার সঙ্গে লড়াই শুরু হয়েছে শিমূলের। কিন্তু কাহিনী এই পর্যন্তও ঠিক ছিল। তাই বলে ফুলশয্যার খাটে নতুন বৌ-এর জায়গা করে নেবে শাশুড়ি? এটা কেমন স্ক্রিপ্ট? সম্প্রতি জি বাংলার অফিসিয়াল পেজে ধারাবাহিকের প্রোমো শেয়ার হতেই রে-রে করে তেড়ে এসেছে নেটপাড়া। ঝড়ের গতিতে ভাইরাল সেই প্রোমো।

সম্প্রতি এপিসোডে দেখানো হয়েছে, বৌভাতের রাতে ঠিক শিমূলের বর তার জন্য কোনও উপহার না কিনলেও সে একটি সোনা আংটি বানিয়ে এনেছে তাঁর জন্যে। এরপর তাদের মধ্যে শুরু হয় সামান্য কথাবার্তা, তারই মাঝে হঠাৎই ঘরে এসে পৌঁছায় তাঁর শাশুড়ি, এরপরই শাশুড়ি হঠাৎই বুকে হাত দিয়ে শুয়ে পড়ে বিছানায়। তারপর একটি চাদর নিয়ে ছেলেকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে সে। অর্থাৎ ছেলের সঙ্গে বৌমার ফুল শয্যা করতে দেবে না শাশুড়ি। আর এই দৃশ্য দেখেই নেটপাড়া খচে বম্ব। কেউ লিখলেন, ‘এগুলোই তো TRP-র টানে, ভাল সিরিয়াল অন্য রকম সিরিয়াল কাকিমা মাসিমা রা দেখে না, এরকম কুৎসিত নোংরামি মানসিকতা যুক্ত সিরিয়াল দেখাই বাংলার দর্শকদের রুচি, যেখানে চাহিদা আছে সেখানে যোগান আছে। লেখক লেখিকা পরিচালক কে দোষ দিয়ে লাভ কি?’ আবার কেউ লিখলেন,’ এটা কোনো গল্প? মায়ের সঙ্গে ছেলে ফুলসজ্জার খাটে? এসব দেখে কি শিখবে সমাজ? খুব কি দরার এসব দৃশ্য দেখানোর?’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের