মদ্যপ অবস্থায় টলতে টলতে রাস্তাতেই চি‍ৎপটাং মৌনি, বন্ধুকে তুলতে ছুটে এলেন দিশা

পার্টি শেষে ক্লাব থেকে বেরোনোর পরেই অভিনেত্রীকে ঘিরে ধরে পাপারাজ্জিদের ক্যামেরা। সেখানেই ফুটে ওঠে মৌনির মাতাল অবস্থার একটি ভিডিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী অবস্থা বেশ তো পার্টি করছিলেন, কিন্তু নাচা-গানা সেরে বাইরে বেরিয়ে ধপাস, পাপারাজ্জিদের সামনেই রাস্তায় চি‍ৎপটাং মৌনি রায়। তাঁকে তুলতে এগিয়ে গেলেন অভিনেত্রীর ‘Bestie’ দিশা পাটানি। আর উঠে দাঁড়িয়ে স্বামীর হাত ধরে কোনক্রমে গাড়িতে বসে চলে গেলেন ‘গোল্ড’ নায়িকা মৌনি রায়। বর্ষবরণ রাতটা গোটা দেশের মানুষ নানাভাবে সেলিব্রেট করেছেন। কেউ পার্টি করেছেন আবার কেউ পিকনিক করেছেন। বিশেষত, ৩১ ডিসেম্বর রাতে তারকারাও নানাভাবে দিনটি কাটিয়েছেন। সেই ভিডিওগুলিই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরঘুর করছে। আর সেখানে প্রকাশ পাচ্ছে তারকাদের নানা কুকীর্তির ভিডিও। এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে বেসামাল মৌনি রায়। বর্ষবরণের গভীর রাত পর্যন্ত পার্টি করেছেন মৌনি রায়। তাঁকে সঙ্গে দিয়েছেন তাঁর প্রিয় বন্ধু দিশা পাটানি এবং স্বামী সুরজ নাম্বিয়ার।

 

 

View this post on Instagram

 

A post shared by Saalim Hussain Rizvi (@saalim_hussain110)

পার্টি শেষে ক্লাব থেকে বেরোনোর পরেই অভিনেত্রীকে ঘিরে ধরে পাপারাজ্জিদের ক্যামেরা। সেখানেই ফুটে ওঠে মৌনির মাতাল অবস্থার একটি ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছে, মৌনি তাঁর স্বামী সুরাজ নাম্বিয়ার হাত ধরে হোটেল থেকে বের হচ্ছেন। এবং তখনই তিনি কারও ধাক্কা লেগে পড়ে যান। একা ওঠার ক্ষমতা ছিল না তাঁর। তাঁকে সঙ্গে সঙ্গে ছুটে আসেন দিশা পাটানি। স্বামী এবং দিশার সাহায্যে উঠে দাঁড়িয়ে তিনি স্বামীর হাত ধরে কোনক্রমে জায়গা ছাড়েন এবং গাড়িতে উঠে চলে যান। ভিডিওটি ভাইরাল হতেই মৌনিকে কটাক্ষ করা শুরু করেছেন অনেকেই। কিছু লোক মৌনির পড়ে যাওয়াকে ব্যাঙ্গ করে বলছেন, ‘খুব বেশি মদ খেয়ে ফেলেছো তাই না!’ আবার কেউ বলেছেন, ক্যামেরার ফ্ল্যাশলাইটের কারণে তিনি পড়ে যেতে পারেন। অনেকেই বলছেন মৌনি মাতাল ছিলেন। সে কারণেই তিনি পড়ে গিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন, মৌনি হাই হিল পরে থাকার কারণে বেসামাল হয়ে পড়ে গিয়েছেন। মৌনিকে অনেকেই উপহাস করেছেন। এবার এক ব্যবহারকারী লিখেছেন, ‘নববর্ষ উদযাপনের কী এটাই সহজ উপায়।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘মৌনি পুরোপুরি মাতাল।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘দিশা সত্যিই মৌনির খুব ভালো বন্ধু। সবসময় সাহায্য করতে দেখা যায়।

উল্লেখ্য, মৌনি দাপুটে অভিনেত্রীর পাশাপাশি সম্প্রতি একটি রেস্তোঁরা খুলেছেন। এছাড়াও তিনি তাঁর স্বামী রেস্তোঁরাও চালান। এছাড়াও সময় সুযোগ পেলেই তিনি বিদেশে ছুটি কাটাতে চলে যান। এদিন অভিনেত্রীকে একটি কালো শর্ট পোশাকে দেখা যায়। দুর্ঘটনা সত্ত্বেও, মৌনি আহত হননি, বরং তিনি হেসে পরিস্থিতি সামলেছেন। কাজের ফ্রন্টে, মৌনিকে পরবর্তীতে ফারুক কবির পরিচালিত ‘সালাকার’-এ দেখা যাবে। অন্যদিকে, দিশাকে পরবর্তীতে আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ দেখা যাবে। মোহিত সুরির ‘মালাং 2’-এও দেখা যাবে তাকে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা