থালায় সাজানো প্রিয় খাবার, পরলোকে পোষ্য লাকি’র শান্তি কামনায় বিশেষ পুজো দেবের

আজ পরলোকে তাঁর শান্তি কামনার জন্যে বাড়িতেই বিশেষ পুজোর আয়োজন করলেন দেব। পোষ্যের প্রিয় খাবারগুলি তার ছবির সামনে সাজিয়ে রাখলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের ফলাফলে বাংলায় পদ্ম ফুটেছে।পতন হয়েছে ১৫ বছরের তৃণমূল শাসনের। হার হয়েছে তৃণমূলের তারকা প্রার্থীদেরও। মুহূর্তেই পালাবদল হল বাংলার রাজনীতির। যা কিনা বড় ধাক্কা দেব, রাজ চক্রবর্তীর মতো টলিউড তারকাদের। যদিও তৃণমূলের সাংসদ আসনে এখনও রয়েছেন দেব। তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে তিনবার ঘাটাল থেকে জয়যুক্ত হয়েছেন দেব। সেখানকার বর্তমান সাংসদ তিনি। তবে বাংলায় নতুন সরকার গড়তে চলা বিজেপিকে অভিনন্দন জানাতে ভোলেন নি তিনি। পাশাপাশি জানিয়েছেন, তাঁর শিল্পজগতকে যাঁরা উন্নত করবে, তাদেরকেই সমর্থন করবেন তিনি। বাংলার এই পালাবদলের দিনেই নিজের প্রিয় পোষ্য লাকিকে হারিয়েছেন অভিনেতা।

আজ পরলোকে তাঁর শান্তি কামনার জন্যে বাড়িতেই বিশেষ পুজোর আয়োজন করলেন দেব। পোষ্যের প্রিয় খাবারগুলি তার ছবির সামনে সাজিয়ে রাখলেন। বাটির একটিতে সাজানো ভাত, একটিতে মাংস, একটিতে রসগোল্লা, এগুলোই ছিল লাকির পছন্দের খাবার। অধিকারী পরিবারের অন্যতম আদুরে সদস্য ছিল সে। সোমবার, ৪ মে ভোটের ফলাফলের আগে প্রিয় পোষ্য লাকিকে হারিয়েছেন দেব। সে কথা ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে জানিয়েছেন তারকা সাংসদ। সেই দিন থেকেই মন ভাল নেই তাঁর। এই মর্মে শুক্রবার (৮ মে) লাকির জন্য বিশেষ পুজো তথা শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করলেন নায়ক।

পুজোর কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন। পরলোকে যাতে তাঁর প্রিয় পোষ্য শান্তি পায়, সেই উদ্দেশ্যেই পুজোর ব্যবস্থা করেছিলেন তিনি। লাকির মৃত্যুর প্রসঙ্গে অভিনেতা বলেন, লাকির মৃত্যু আচমকা। যেদিন সে মারা গিয়েছে, সেদিন সকালেও সুস্থ দেখে কাজে বেরিয়েছিলেন তিনি। পোষ্যর মৃত্যুতে জোর ধাক্কা খেয়েছেন অভিনেতা। এদিন পোস্ট করা ছবিতে লাকির ছবির পাশে মৃদু হেসে বসে থাকতে দেখা যায় নায়ককে। সঙ্গে ছিল হ্যাপিও। ক্যাপশনে লেখেন, ‘তুমি যেখানেই থেকো, ভাল থেকো লাকি।’ এদিকে বিধানসভা নির্বাচনে তৃণমূলের হারও বড় ধাক্কা দিয়েছে নায়ককে। অন্যদিকে রাজ চক্রবর্তী বারাকপুরে হেরে গিয়ে রাজনীতি পত্রপাঠ গুটিয়েছেন। গতকাল একটি ইনস্টাগ্রাম পোস্টার মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো