রানির সুপারিশেই ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে সুযোগ অনির্বাণের

দারুণ অভিজ্ঞতা ছিল। মনে হচ্ছিল যেন স্বপ্ন সত্যি হল। প্রাথমিক নার্ভাসনেস কাটিয়ে ওঠার পর আমি আমার সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছি

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহেই মুক্তি পেয়েছে বলিউডের সুপারস্টার অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে যায় নরওয়ে সরকার, একজন মায়ের সন্তানকে ফিরিয়ে আনার লড়াই ফুটে উঠেছে ছবিতে। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই ভুরি ভুরি প্রশংসা পাচ্ছে। রাণির অভিনয় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। হলে হলে জমছে ভিড়। তবে সবকটি প্রমোশনে রানিকে দেখা গেলেও দেখা যায়নি বাঙালি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের। অথচ ছবিতে তাঁর চরিত্রও কম গুরুত্বপূর্ণ ছিল না। যদিও ব্যস্ততার কারণে প্রচারে অংশ নিতে পারেননি অনির্বাণ। কিন্তু ছবিতে রানির স্বামীর চরিত্রে অভিনয়ের জন্যে অনির্বাণের নাম নাকি রানিই নিজে সাজেস্ট করেছিলেন?

অন্তত তেমনটাই জানালেন অনির্বাণ ভট্টাচার্য।সম্প্রতি এই ছবির শ্যুটিংয়ে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।অভিনেতার কথায়, ‘আমি কাস্টিং এজেন্সির তরফে একটি কল পাই। অসীমা ছিব্বার আমার সঙ্গে কথা বলতে চান। পরদিন তিনি জুমে আমার জন্য একটি মিটিংয়ের আয়োজন করেন এবং জানান তাঁরা আমাকে মিস্টার চ্যাটার্জির চরিত্রে নিতে চাইছেন। তখনই তিনি (পরিচালক) আমায় জানান যে স্বয়ং রানি মুখোপাধ্যায় আমার নাম সাজেস্ট করেছেন।’

বলিউডে প্রথম কাজ নিয়ে অভিনেতা টলিউডের সঙ্গে কী পার্থক্য খুঁজে পেলেন? উত্তরে তিনি বলেন, ‘দুটো ইন্ডাস্ট্রিই বেশ পুরনো। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি সব থেকে বড়। আমাদের দেশের অধিকাংশ মানুষই হিন্দি ছবি দেখেন। বাংলা বিনোদন জগৎ খুব একটা বড় নয়, আমরা এখানে ভীষণই সীমিত অর্থ নিয়ে কাজ করি। ৫-৬ কোটি বাজেটের একটি ছবি হলেই কলকাতায় সেটাকে বড় বাজেটের ছবি বলা হয়। আমরা পুরনো মেশিন, জিনিস পত্র দিয়ে কাজ করি। তবে অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায় এখানে কনটেন্টের নিরিখে সমান মানের কাজ হয়।’ রানি মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল তাঁর? উত্তরে অভিনেতা বলেন, ‘দারুণ অভিজ্ঞতা ছিল। মনে হচ্ছিল যেন স্বপ্ন সত্যি হল। প্রাথমিক নার্ভাসনেস কাটিয়ে ওঠার পর আমি আমার সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছি।’

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের