‘আমি বাবা হতে চাই, কিন্তু স্ত্রী চায় না’, দাম্পত্যে ইতি টানতে চলেছেন গৌরব খান্না?

বিগ বসের সর্বশেষ পর্বে, গৌরবকে তাঁর স্ত্রী আকাঙ্ক্ষা চামোলার বিষয়ে ছোট ছোট অজানা কথা বলতে দেখা গিয়েছে। পাশাপাশি তিনি তাঁর পরিবার বাড়ানোর পরিকল্পনার কথাও বলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মা-বাবা হওয়ার ইচ্ছে সবারই থাকে! সবাই চান পরিবার বাড়ুক। আগামী দিনে বাবা-মাকে তাদের সন্তান। এটাই প্রতিটি মানুষের কামনা থাকে। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও সন্তান কামনা করেন। কিন্তু জনপ্রিয় অভিনেতা বাবা হতে চাইলেও তাঁর স্ত্রী চান না। বিগবসের প্রতিযোগী হয়ে জীবনের একটি অজানা যন্ত্রণাদায়ক কাহিনী তুলে ধরলেন অভিনেতা গৌরব খান্না। বর্তমানে হিন্দি টেলিভিশনের একটি বিগ নাম গৌরব খান্না।

ইতিমধ্যেই তাঁর কেরিয়ারে রয়েছে একাধিক হিট ধারাবাহিকের নাম। এবার তিনি বিগবস ১৯-এর ঘরে। এতদিন নিজের জীবনের বিষয়ে ভক্তদের যা জানাতে পারেননি, বিগবসের ঘর যেন সেই সুযোগই করে দিল অভিনেতাকে। বিগ বসের সর্বশেষ পর্বে, গৌরবকে তাঁর স্ত্রী আকাঙ্ক্ষা চামোলার বিষয়ে ছোট ছোট অজানা কথা বলতে দেখা গিয়েছে। পাশাপাশি তিনি তাঁর পরিবার বাড়ানোর পরিকল্পনার কথাও বলেছেন।

কথোপকথনের এক পর্যায়ে বাবা হওয়ার প্রসঙ্গে গৌরব খান্না বলেছেন, ‘আমি চাই আমাদের একটা বাচ্চা হোক। কিন্তু আমার স্ত্রীর চিন্তাভাবনা ভিন্ন। সন্তান পালন একটা বড় দায়িত্ব। আমি সারাদিন কাজ করি। আর আমার স্ত্রীও যদি কাজ শুরু করে, তাহলে সন্তানকে অন্য কারো তত্ত্বাবধানে রাখা ঠিক হবে না।’ এরপর গৌরবকে জিজ্ঞাসা করা হয় যে, তাহলে ২, ৩ বছরের মধ্যে তুমি সন্তান নিচ্ছ? উত্তরে হ্যাঁ বলেন অভিনেতা গৌরব খান্না। তবে এই প্রথম নয়, এর আগেও গৌরব অনেকবার বলেছেন যে, তিনি বাবা হতে চান, কিন্তু তাঁর স্ত্রী আকাঙ্ক্ষা চামোলা এখন মা হতে প্রস্তুত নন। গৌরব এবং আকাঙ্ক্ষা ২০১৬ সালে বিবাহ করেন। গৌরবের পাশাপাশি আকাঙ্ক্ষা চামোলাও একজন টেলিভিশন অভিনেত্রী।কিন্তু কিছুদিন ধরে তিনি অভিনয় থেকে দূরে আছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের