‘দয়া করে আমাকে গালিগালাজ করবেন না’, নেটবাসীকে অনুরোধ পুনমের, হঠাৎ কী হল অভিনেত্রীর?

বলিউডে ১৪ বছর ধরে যেমন সাফল্য পেয়েছেন তিনি, তেমনি দুর্নামও কুড়িয়েছেন। তাঁর সাহসী অভিব্যক্তি, বেফাঁস মন্তব্য সবটাই নেটিজেনদের কাছে পরিচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন নীল ছবির নায়িকা তথা অভিনেত্রী-মডেল পুনম পাণ্ডে প্রায়শই কোনও না কোনও বিতর্কের জন্য শিরোনামে থাকেন। কখনও খোলামেলা পোশাকের জন্যে বিতর্কে জড়িয়েছেন, কখনও প্রেম জীবনের জন্যে চর্চায় এসেছেন। কখনও আবার নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে সকলকে চমকে দিয়েছেন। সুতরাং বলিউডে ১৪ বছর ধরে যেমন সাফল্য পেয়েছেন তিনি, তেমনি দুর্নামও কুড়িয়েছেন। তাঁর সাহসী অভিব্যক্তি, বেফাঁস মন্তব্য সবটাই নেটিজেনদের কাছে পরিচিত। এছাড়া পুনমের ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময়ে চর্চায় এসেছে। এবার এই বিতর্কে নাজেহাল হয়ে সোশ্যাল মিডিয়ায় বেদনাদায়ক ভিডিও পোস্ট করলেন তিনি। তাঁকে বিচার না করার জন্য ভক্ত এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনুরোধ করলেন।

পুনম এক্স-এ একটি ভিডিও শেয়ার করে বললেন, ‘বন্ধুরা, আমি কখনও এই ধরনের ভিডিও বানাই না, কিন্তু আজ কোনও এক কারণে আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। ভাবলাম একটা ছোট অনুরোধ করি তোমাদেরকে। আর সহ্য করতে পারছি না। আমিও তো একজন মানুষ। ১৪ বছর আগে এই ইন্ডাস্ট্রিতে কাজ খুঁজতে এসেছিলাম। আমি তখনও খুঁজছিলাম, এবং আজও খুঁজছি। মানুষের নজরে আসার জন্য কী করতে পারি, তা দেখানোর জন্য আমি এখনও নিজেকে আবিষ্কার করছি। আমি থিয়েটার করি। জীবনের চরম পর্যায়ে পৌঁছে গেছি। এবার আপনারা আমার বিচার করা বন্ধ করুন। যদি আপনারা আমার পেছনের গল্প জানেন না, অন্তত আমাকে গালি দেবেন না। আমি কখনও কাউকে গালি দিইনি। আপনাদের অনুরোধ, আমাকে গালি দেবেন না।’

 

 

View this post on Instagram

 

A post shared by Poonam Pandey (@poonampandeyreal)

ক্যাপশনে লিখেছেন, ‘সুস্থ হওয়ার চেষ্টায় আমি যে রাতগুলোতে কেঁদেছি, তা আপনারা দেখেননি। তাই দয়া করে, না জেনে আমাকে বিচার করবেন না।’ অভিনেত্রীর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। ব্যবহারকারীরা কমেন্ট সেকশনে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ তার প্রশংসা করছেন, আবার অন্যরা তাকে জিজ্ঞাসা করছেন যে কী এমন ঘটেছে যে তাঁকে এই ভিডিওটি বানাতে হচ্ছে। তিনি এত বিচলিত কেন? কিছুদিন আগে পুনম পাণ্ডে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছিলেন। এই ছবিগুলিতে পুনম কে গর্ভবতী অবস্থায় দেখা গিয়েছিল। তবে পরে অভিনেত্রী নিজেই বিষয়টি স্পষ্ট করে জানান, ছবিগুলি সম্পাদন করা। তিনি গর্ভবতী নন।

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন