পাক-সেনাদের হয়ে ‘হানিট্র্যাপিং’-এ সামিল একাধিক অভিনেত্রী, বিস্ফোরক অভিযোগের পাল্টা জবাব

আশা করি আপনি আপনার দুই মিনিটের খ্যাতি উপভোগ করছেন। শুধু আমি একজন অভিনেত্রী হওয়ার মানে এই নয় আমার নামে যে কেউ কাদা ছেটাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি এক অবসরপ্রাপ্ত পাকিস্তানি আর্মি অফিসার বিস্ফোরক দাবি করেছিলেন। তাঁর অভিযোগের তীব্র বিরোধিতা করে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এসে প্রতিবাদ জানালেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সজল আলি। প্রাক্তন আর্মি অফিসারের দাবি, পাক সেনারা কিছু অভিনেত্রীদের ‘হানিট্র্যাপিং’ (Honey trapping) হিসেবে ব্যবহার করছে। জনৈক প্রাক্তন আর্মি কর্মকর্তা তথা ইউটিউবার, আরও অভিযোগ করেছেন যে, পাকসেনাদের হয়ে হানিট্র্যাপিংয়ের কাজ করছেন পাকিস্তানি অভিনেত্রী সজল আলিও।

এই অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুললেন অভিনেত্রী। তিনি পাক সেনাকর্মীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে মেজরের বিরুদ্ধে তীব্র নিন্দা করেছেন। প্রাক্তন মেজর আদিল রাজার সোলজার স্পিকস নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যাঁর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় তিন লাখ গ্রাহক। শুধু সজল নয়, আরও একাধিক অভিনেত্রীর নামে অভিযোগে করেছেন তিনি। তবে তিনি সবার নামের পরিবর্তে ‘MH, MK, KK, SA আদ্যক্ষরগুলি ব্যবহার করেছেন। যার অর্থ, মেহবিশ হায়াত, মাহিরা খান, কুবরা খান এবং সজল আলি। বিস্ফোরক ভ্লগে, আদিল রাজা জানিয়েছেন, কয়েকজন পাকিস্তানি অভিনেত্রী এবং মডেল রাজনীতিবিদদের ফাঁদে ফেলার জন্যে জেনারেল বাজওয়া এবং ISI- প্রাক্তন প্রধান ফয়েজ হামিদের সঙ্গে কাজ করছেন। যা প্রকাশ্যে আসা মাত্রই ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। পরক্ষণেই অভিনেত্রী সজল আলি কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা আক্রমণ করেছেন ইউটিউবারকে।

জানিয়েছেন, “এটি অত্যন্ত দুঃখজনক যে আমাদের দেশ দিনের পর দিন নৈতিকভাবে অবক্ষয়িত এবং কুৎসিত হয়ে উঠছে। কুবরা খানও একটি দীর্ঘ বিবৃতিতে লিখেছেন, “আমি প্রথমে চুপ করেছিলাম, কিন্তু আর নয়। যদি কেউ মনে করে থাকে, ভুলভাল মানুষ এসে আমাকে অপমান করে যাবে, আমার দিকে আঙুল ওঠাবে। আর আমি চুপ করে বসে থাকব। তাহলে তা ভুল। জনাব আদিল রাজা মানুষের বিরুদ্ধে অভিযোগের করার আগে প্রমাণ দিন। এই প্রমাণ নিয়ে আসার জন্য আপনাকে মোট ৩ দিন দিলাম। যদি না হয়, হয় আপনার বিবৃতি প্রত্যাহার করবেন, এবং প্রকাশ্যে ক্ষমা চাইবেন। নয়তো আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব।” মেহবিশও রাজাকে কটাক্ষ করে ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে অভিহিত করেছেন। তিনি একটি দীর্ঘ বিবৃতি শেয়ার করে লিখেছেন, “আশা করি আপনি আপনার দুই মিনিটের খ্যাতি উপভোগ করছেন। শুধু আমি একজন অভিনেত্রী হওয়ার মানে এই নয় আমার নামে যে কেউ কাদা ছেটাবে।”

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা