কেরিয়ারে হিটের খরা, মুম্বইয়ের বিলাসবহুল ফ্ল্যাট ৮০ কোটিতে বেচলেন অক্ষয় কুমার

জানা গিয়েছে, অক্ষয় কুমার এবং তার স্ত্রী, লেখক এবং উদ্যোক্তা টুইঙ্কল খান্না, ওরলিতে ৩৬০ ওয়েস্ট টাওয়ারে তাদের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি ৮০ কোটি টাকায় বিক্রি করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরিয়ারে একের পর এক হটের খরা, ধরেছে অর্থটান, তাই কী একের পর এক সম্পত্তি বেচছেন বলিউডের খিলাড়ি কুমার? অন্যান্য লিডিং হিরোদের তুলনায় বছরে অক্ষয় কুমারের বেশি ছবি রিলিজ হয়। অর্থাৎ সবথেকে পরিশ্রমী অভিনেতা হলেও ইদানীং অক্ষয় কুমারের ছবিগুলি হিট তকমা পেতে ব্যার্থ। যদিও এ নিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি অভিনেতাকে!

কারণ ছবি হিটের মুখ না দেখলেও পারিশ্রমিক কমাতে নারাজ অভিনেতা। তাই অনেক সিক্যুয়াল থেকে বাদ পড়েছেন অক্ষয়। তাই কী পকেটে টান ধরেছে তাঁর? দিন কয়েক আগেই মুম্বইয়ের একটি বিলাসবহুল আবাসন ৪ কোটিতে বিক্রি করেছিলেন অভিনেতা, এবার আরেকটি সম্পত্তি ৮০ কোটিতে বিক্রি করলেন অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না। জানা গিয়েছে, অক্ষয় কুমার এবং তার স্ত্রী, লেখক এবং উদ্যোক্তা টুইঙ্কল খান্না, ওরলিতে ৩৬০ ওয়েস্ট টাওয়ারে তাদের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি ৮০ কোটি টাকায় বিক্রি করেছেন। গত ৩১ জানুয়ারী তাঁরা আবাসন বিক্রি করেন।

টাওয়ার বি-এর ৩৯তম তলায় অবস্থিত অভিনেতার এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি ৬,৮৩০ বর্গফুট RERA কার্পেট এলাকা জুড়ে বিস্তৃত এবং এতে চারটি গাড়ি পার্কিং স্পেস রয়েছে। ক্রেতা ৪.৮ কোটি টাকার স্ট্যাম্প শুল্ক প্রদান করেছেন। ওরলি মুম্বইয়ের সবচেয়ে জনপ্রিয় বিলাসবহুল রিয়েল এস্টেট গন্তব্যগুলির মধ্যে একটি, এর অবস্থান, সমুদ্রমুখী দৃশ্য এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক জেলাগুলির সান্নিধ্যের কারণে উচ্চ-সম্পদসম্পন্ন ব্যক্তিদের আকর্ষণ করে।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ