নানা পটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের MeToo অভিযোগ খারিজ মুম্বই আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি মুম্বই: বলিউড নায়িকা তনুশ্রী দত্তকে শারীরিক হেনস্থার মামলায় স্বস্তি পেলেন দাপুটে অভিনেতা নানা পটেকর। শুক্রবার (৭ মার্চ) আন্ধেরির রেলওয়ে আদালতের বিচারক এনভি বনশল ওই মামলা খারিজ করে দিয়ে বলেছেন, ‘অভিযোগ জানানোর জন্য আইনে যে সময়সীমা বরাদ্দ করা হয়েছে, তা অতিক্রান্ত হওয়ায় অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্তের অভিযোগ গ্রহণ করা সম্বব নয়।’

আজ থেকে সাত বছর আগে ২০১৮ সালে ‘মিটু’ আন্দোলন নিয়ে উত্তাল হয়েছিল সমাজমাধ্যম। একের পর এক অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ তুলে শোরগোল ফেলে দেন অভিনেত্রীরা। ওই সময়েই সবাইকে বিস্মিত করে দিয়ে বলিউডের দাপুটে অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সেই অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের হয়েছিল নানার বিরুদ্ধে।

বলিউড নায়িকা অভিযোগ করেন, ‘২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ়’ ছবিতে একটি গানের দৃশ্যে তাঁর একার অভিনয় করার কথা ছিল। চিত্রনাট্যে তেমনটাই ছিল। কিন্তু পরে সেই দৃশ্যে নিয়ে আসা হয় নানা পটেকরকেও।গানের শুটিং-এর সময়েই নানা অছিলায় তাঁর সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। নাচ শেখানোর নামে শারীরিক ভাবে হেনস্থা করার চেষ্টা করেছিলেন।’ মামলার তদন্তে নেমে মুম্বই পুলিশ অবশ্য বলিউড অভিনেতাকে ক্লিনচিট দিয়েছিল। এদিন আন্ধেরির রেলওয়ে আদালতের বিচারক এনভি বনশল অভিনেত্রীর আর্জি খারিজ করে দিয়ে বলেছেন ‘ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩৫৪ এর অধীনে ঘটা অপরাধের ক্ষেত্রে  সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ডের বিধান ছিল। ফৌজদারি কার্যবিধির ধারা ৪৬৮(২)(গ) অনুসারে,  অভিযোগ দায়েরের জন্য সময়সীমা ছিল তিন বছর। যেহেতু ঘটনাটি ২০০৮ সালের মার্চ মাসে ঘটেছিল এবং অভিযোগটি ২০১৮ সালের অক্টোবরে দায়ের করা হয়েছিল, তাই আদালত সিদ্ধান্ত নিয়েছে যে মামলাটি নির্ধারিত সময়সীমার মধ্যে না হওয়ায় শোনা হবে না।’

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে বিশেষ ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের