আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুম্বইয়ে ছয় নম্বর অফিস কিনলেন কাজল, দাম কত জানেন?

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম পাওয়ারফুল দম্পতি তাঁরা। সঙ্গে সফলও। ৯০ দশক থেকেই বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন তাঁরা। একসঙ্গে খুব কম ছবিতে জুটি বাঁধলেও বাস্তবে একে অপরকেই মন দিয়েছিলেন। বর্তমানে তাঁদের বিবাহিত জীবনের অনেকটা সময় কেটে গিয়েছে। এক ছেলে ও এক মেয়ে। নাইসাও আগামী দিনের বলিউডের অভিনেত্রী হওয়ার পথে এগিয়ে চলছে ক্রমশঃ। আর অভিনেত্রী এখন সিনেমা ছেড়ে ওয়েব প্লাটফর্মে ডেবিউ করেছেন। আর অভিনেতাও বর্তমানে একজন খ্যাতনামা পরিচালক ও প্রযোজক। সুতরাং পেশাগত বা ব্যক্তিগত সবেতেই সুখী দম্পতি অজয় দেবগন ও কাজল। আর পেশাগত জীবনে এত সফলতার কারণেই মুম্বইতে একের পর এক সম্পত্তি কিনে চলেছেন তারকা দম্পতি।

সিনেমা থেকে এখন দূরে থাকলেও এখন একের পর এক ওয়েব প্লাটফর্মে কাজ করে চলেছেন অভিনেত্রী। আর অজয়ও নিজের প্রযোজনার কাজে ব্যস্ত, তাঁর পরিচালিত প্রথম ছবি ‘ভোলা’-ও বক্সঅফিসে ব্যপক আয় করেছিল। যাই হোক, এখন নিজেদের সম্পত্তি বৃদ্ধি করার লক্ষে রয়েছেন তাঁরা। এই বছরের শুরুতে একটি অ্যাপার্টমেন্ট কেনার পরে কাজল মুম্বইতে আরও একটি সম্পত্তি কিনেছেন বলে খবর। জুলাই মাসে, তিনি তাঁর রিয়েল এস্টেট পোর্টফোলিওতে আরও একটি অফিস স্থান যোগ করেছেন। নথি অনুযায়ী, তাঁদের প্রজেক্টের নাম বীর সাভারকার প্রজেক্টস প্রাইভেট লিমিটেড। মুম্বইয়ের ওশিওয়ারা, আন্ধেরি ওয়েস্ট, মুম্বইয়ের ভিরা দেশাই রোডে প্রায় ১৯৪.৬৭ বর্গ মিটার বিশিষ্ট অফিসের জন্য জায়গা কিনেছেন অভিনেত্রী।

২৮ জুলাই চুক্তি হয়েছে। তাঁর সম্পত্তির মূল্য প্রায় ৭.৬৫ কোটি টাকা। জানা গিয়েছে, একই বহুতলার ১৬ তলা বিল্ডিংয়ে দুটি অফিস কিনেছেন অজয়ও। যার মূল্য প্রায় ৩০.৩৫ কোটি। এছাড়াও ১৭ তলায় তিনটি অফিস ঘর কিনতে অভিনেতা প্রায় ১৪ কোটি টাকা খরচ করেন। স্বামীর থেকে কোনও অংশে পিছিয়ে নেই কাজলও। গত এপ্রিল মাসে, ১৬.৫০ কোটি টাকা মূল্যের একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন কাজল। তাঁর সম্পত্তিটি প্রায় ২০৯৩ বর্গফুট বিস্তৃত। যাতে চারটি সংরক্ষিত গাড়ি পার্কিং-এর ব্যবস্থা রয়েছে। অজয় দেবগন, সম্প্রতি পাঁচটি অফিস কিনেছেন, প্রায় ৪৫.০৯ কোটি টাকার। কাজের ফ্রন্টে, কাজলকে শেষ দেখা গিয়েছিল, নেটফ্লিক্স অ্যান্থলজি, ‘লাস্ট স্টোরিজ 2,’ এবং ‘দ্য ট্রায়াল’-এ, যা ডিজনি+ হটস্টারে প্রচারিত হলিউড সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর একটি রূপান্তর। সিরিজে, কাজল নয়নিকা সেনগুপ্তের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও কৃতি শ্যাননের সঙ্গে তাঁর আসন্ন প্রজেক্ট ‘দো পট্টি’ও হাতে রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

নেদারল্যান্ডসের রাস্তায় ভক্তের গাড়িতে বাজছে সোনুর গান, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

তৃতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন রাখী সাওয়ান্ত! জানেন কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী?

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ