হাসিনা ঘনিষ্ঠ তারকা সাংসদ ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা

অভিনেতা-প্রাক্তন সাংসদ ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা হামলা। অভিনেতা ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অভিনেতা-প্রাক্তন সাংসদ ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা হামলা। অভিনেতা ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে রাজধানী ঢাকার আদাবর থানায় দায়ের করা হয়েছে মামলাটি। বিষয়টি নিশ্চিত করেছেন, আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম। তবে শুধু ফেরদৌস নয়। ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যাঁদের মধ্যে প্রায় ১৪৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের ফাঁড়া যেন কাটছেই না। কোটা সংস্কার আন্দোলনে মাসভর অগ্নিগর্ভ ছিল পদ্মাপাড়। যদিও বাংলাদেশে এখনও অশান্তি কাটেনি। তার মধ্যেই বাংলাদেশ এখন বন্যার কবলে। ডুবে গিয়েছে পূর্ব বাংলা একাধিক শহর। ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ। এদিকে বাংলাদেশে ছাত্র আন্দোলনে যখন পরিস্থিতি উত্তাল ছিল তখনই বাংলাদেশ ছেড়ে তড়িঘড়ি পদত্যাগ করে পালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও তিনি বাংলাদেশে ফেরেননি। ভারতের আশ্রয়ে রয়েছেন। ওদিকে শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে সঙ্গেই ওপার বাংলার পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করে। আওয়ামি লীগ, সংখ্যালঘু নেতাদের উপর শুরু হয় মারাত্মক আক্রমণ। যেখানেই নেতাদের দেখা গিয়েছে, তাঁদের গুলি করে হত্যা করা হয়েছে। এমনকী শেখ হাসিনার পালানোর পরেই তাঁর দলের বেশিরভাগ নেতা গা ঢাকা দেন। যাঁদের মধ্যে একজন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। যিনি বাংলাদেশের দ্বাদশ সাংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন।

কিন্তু ছাত্র আন্দোলন সহিংস আন্দোলনে রূপ নেওয়ার পর থেকেই তাঁকে আর দেশে দেখা যায়নি। কারণ যেহেতু তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন, তাই তাঁর উপরেও হামলা হওয়ার আশঙ্কা ছিল। তবে তিনি কোথায়, তার নিশ্চয়তা নেই। অনেকেই জানিয়েছেন, হাসিনা পালানোর পরেই পরিবার নিয়ে দেশ ছেড়েছেন ফেরদৌসও। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের হয়ে প্রায় ৬৫ হাজার ৮৯৮ ভোটে জয়ী হয়েছ।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক