Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘সন্তানদের আমার বিরুদ্ধে মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

গত নভেম্বরে স্বামী পিটার হগের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা, নিষ্ঠুরতা এবং কারসাজির অভিযোগ এনে ডিভোর্সের মামলা দায়ের করেছেন সেলিনা জেটলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ১০ মে, আন্তর্জাতিক মাতৃ দিবস। বিশ্বজুড়ে পালিত হচ্ছে মাতৃদিবস। মায়ের সঙ্গে ছবি পোস্ট করছেন সকলে। যদিও মায়ের কোনও নির্দিষ্ট দিন হয়না। সন্তানের কাছে মায়ের অবদান অনস্বীকার্য। সন্তানের জীবনের চলার পথে প্রতিটা মুহূর্তের সাক্ষী থাকেন মা। তাই আলাদা করে মাতৃদিবস হয় না বলেই মনে করেন অনেকে। আর এমন দিনেই সন্তানদের থেকে দূরে রয়েছেন অভিনেত্রী সেলিনা জেটলি। গত নভেম্বরে স্বামী পিটার হগের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা, নিষ্ঠুরতা এবং কারসাজির অভিযোগ এনে ডিভোর্সের মামলা দায়ের করেছেন সেলিনা জেটলি। সঙ্গে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি। তখন থেকেই সন্তানদের থেকে আলাদা তিনি।

এই বিষয়ে কিছুদিন আগে মুম্বই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিনেত্রীর স্বামীর বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছে। আর তদন্তে অসহযোগিতার কারণে পিটারের বিরুদ্ধে লুক আউট সার্কুলার (এলওসি)-ও জারি করেছে। এমন আইনি ঝামেলার কারণে বিদেশের মাটিতে পড়ে রয়েছে তাঁর সন্তানরা। অনেকদিন যোগাযোগ নেই। সন্তানদের কাছে তাঁকে যেতেও দেওয়া হচ্ছে না। মাতৃদিবসে এই মর্মে খোলা চিঠি লিখলেন অভিনেত্রী। দুই ছেলে উইনস্টন ও বিরাজের থেকে দূরে থাকার মানসিক যন্ত্রণা প্রকাশ করলেন তিনি। পোস্টে ছেলেদের সঙ্গে কাটানো কয়েকটি ভিডিও জুড়ে দিলেন তিনি।

 

 

View this post on Instagram

 

A post shared by Celina Jaitly (@celinajaitlyofficial)

চিঠির শুরুতেই নায়িকা লিখেছেন, ‘আমার কাছে ভিডিওগুলি শেয়ার করা ছাড়া আমার আর কোনও উপায় নেই। আমার সন্তান ও আমার ভাইকে রক্ষার জন্য যেদিন আমি অস্ট্রিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেদিনই আমি আমার সন্তানদের হারিয়েছি। ভোরবেলায়, প্রতিবেশীদের সাহায্যে, আমি নিঃশব্দে ভারতে পালিয়ে এসেছিলাম। আমি স্বামীর নিপীড়িন সহ্য করতে পারিনি। তখন থেকেই আমি আমার সন্তানদের সঙ্গে কথা বলতে পারছি না। আইনি নির্দেশ সত্ত্বেও আমার সঙ্গে আমার ৩ সন্তানের যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। আমার সন্তানদের একটি অজ্ঞাত স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। আমার স্বামী ওদের মগজধোলাই করছে। আমার বিরুদ্ধে ওঁদের মন বিষিয়ে দিচ্ছে। দুই সপ্তাহ আগে, অস্ট্রিয়ায় আমার ডিভোর্সের শুনানির সময়, আমি আমার নিজের বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। যে বাড়িতে আমার অনেক স্মৃতি রয়েছে। আমার সন্তানরা রয়েছে। কিন্তু আমায় তাঁদের সঙ্গে দেখা করতে পারিনি। বিয়ের ১৫ বছরে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। আজ আমার হৃদয় ভেঙে গিয়েছে। এখন আমি সন্তানদের ফেরৎ চাই।’ সেলিনা ২০১০ সালে অস্ট্রিয়ান উদ্যোক্তা ও হোটেল ব্যবসায়ী পিটার হগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন। তাঁদের তিন পুত্রসন্তান রয়েছে—২০১২ সালে জন্ম নেওয়া যমজ ছেলে উইনস্টন ও বিরাজ এবং ২০১৭ সালে জন্ম নেওয়া আর্থার। তার আরেক ছেলে শামশের হৃদরোগে মারা যায়।

আর্টিস্ট ফোরামে ইস্তফাপত্র পাঠালেন দিগন্ত বাগচী, কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB

ঝাল মুড়ি বিতরণ করে পুরুলিয়া শহরে বিজয় উৎসব পালন করল বিজেপি

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

বন দফতর গড়ে তুলল বিশেষ দল, নদীপথে থাকছে অত্যাধুনিক র‌্যাফটিং বোট

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন সূর্যকুমার যাদব, জানালেন নামও

৬৬টি বাইবেলের বইয়ের নাম বলে India Book of Records-এ শিলিগুড়ির অনিন্দিতা