‘বাবার অবস্থা আগের থেকে ভাল’, ধর্মেন্দ্রর মৃত্যুর ‘মিথ্যা’ খবর ছড়াতেই চটে লাল এশা দেওল

কেননা সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়তেই প্রতিক্রিয়া জানিয়েছেন ধর্মেন্দ্রর ছোট মেয়ে তথা অভিনেত্রী এশা দেওল

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই রটছে মারা গিয়েছেন বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র। শুধু আজ নয়, গতকাল রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তির মৃত্যুর একের পর এক পোস্ট ভাইরাল হচ্ছে। যা নিয়ে রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়েছেন ধর্মেন্দ্রর পরিবার। দিন কয়েক আগে রুটিন চেকআপে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীন অভিনেতা। তখনও ভাইরাল হয়েছিল যে, গভীর স্বাস্থ্য সঙ্কটে ধর্মেন্দ্র।

যদিও অভিনেতার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী এই গুজব সম্পূর্ন উড়িয়ে জানিয়ে ছিলেন শ্বাসকষ্ট জনিত কারণে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি একেবারে সুস্থ আছেন। এর দিন কয়েক বাদে আবারও গতকাল জানা যায়, শ্বাসকষ্টের কারণে আবারও হি-ম্যানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভেন্টিলেশনে ভর্তি। রাতে অভিনেতাকে দেখতে তাঁর পরিবার-সহ শাহরুখ খান, আমিষা পাটেল, রীতেশ দেশমুখেরা হাসপাতালে যান। এবং তাঁরা উদ্বিগ্ন হয়ে ফিরে আসেন। যা প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে তিনি মারা গিয়েছেন। এমনকী মঙ্গলবার (১১ নভেম্বর) সকালেও দেশজুড়ে মিডিয়া জানিয়ে দেয় যে, সত্যই মারা গিয়েছেন ধর্মেন্দ্র। এবং তাঁর দল এটি নিশ্চিত করেছে। এমনকী আমাদের ‘এই মুহূর্তে’ নিউজ পোর্টালও খবরটি পোস্ট করেছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি খবরটি ভুয়ো। কেননা সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়তেই প্রতিক্রিয়া জানিয়েছেন ধর্মেন্দ্রর ছোট মেয়ে তথা অভিনেত্রী এশা দেওল।

ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করে, এশা তার সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আশ্বস্ত করে বলেছেন যে, “ধর্মেন্দ্র স্থিতিশীল। আমার বাবা ভাল আছেন। মিডিয়া মনে হচ্ছে অতিমাত্রায় তৎপর এবং মিথ্যা খবর ছড়াচ্ছে। আমার বাবা স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। আমরা সকলকে আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি। বাবার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার জন্য ধন্যবাদ।” তবে এশা তার পোস্টের মন্তব্য বিভাগটিও বন্ধ করে দিয়েছেন। অভিনেতার স্বাস্থ্য বিষয়ক খবর প্রকাশের পর আতঙ্কের মধ্যেই এশার এই বার্তা এসেছে। এদিকে সোমবার রাতেও অভিনেতার বড় ছেলে সানি দেওল জানিয়েছিলেন যে, তাঁর বাবা ভাল আছেন। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের