অতিরিক্ত মাদক সেবনে মাত্র ৩২ বছরে মৃত্যু অভিনেতা আদিত্য সিং রাজপুতের

সংবাদের মাধ্যমে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন। ১৭ ঘন্টা আগেও Instagram স্টোরিজে বন্ধুদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের রহস্যজনক মৃত্যুর হদিস। রহস্য জনক মৃত্যু জনপ্রিয় অভিনেতা আদিত্য সিং রাজপুতের। বাথরুম থেকে পাওয়া গেল তাঁর মৃতদেহ। সোমবার অভিনেতার বন্ধু তাঁর খোঁজে বাড়িতে এলে অভিনেতাকে বাথরুমে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু হয় তাঁর। চিকিৎসরা অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন। Splitvilla 9-এ অংশগ্রহণ করেছিলেন আদিত্য সিং রাজপুত। তারপরেই জনপ্রিয়তা অর্জন করতে থাকেন তিনি।

অভিনেতার এক বন্ধু ইন্ডিয়ান এক্সপ্রেস কে জানিয়েছেন, বাথরুমে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন অভিনেতা। তিনিই তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সম্ভবত তিনি বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পাওয়ার পরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়ার জন্যে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত নয়। Indian Express-এর সঙ্গে কথা বলার সময় অভিনেতা বন্ধু জানিয়েছেন, তাঁর মা ছেলের মৃত্যুর বিষয়ে কিছুই জানতেন না। সংবাদের মাধ্যমে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন। ১৭ ঘন্টা আগেও Instagram স্টোরিজে বন্ধুদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। আদিত্য সিং রাজপুত, একাধিক ধারাবাহিক, চলচ্চিত্র, এবং রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন। বলিউডের একজন নিয়মিত মুখ, আদিত্য। এমনকী সমাজ মাধ্যমেও তিনি খুবই সক্রিয় ছিলেন।

আদিত্য সিং রাজপুত, আদতে একজন অভিনেতা, মডেল এবং ফটোগ্রাফার। মুম্বাইয়ের কাস্টিং কোঅর্ডিনেটরে ১১ তলায় থাকতেন আদিত্য। পুলিশের প্রথম অনুমান, অত্যাধিক পরিমাণে ড্রাগ নেওয়ার কারণে বাথরুমেই মাথা ঘুরিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে বোঝা যায় যে, তিনি গতকাল রাতে বন্ধুদের সঙ্গে নিজের বাড়িতেই পার্টি করেছে। আদিত্যর বন্ধু সব্যসাচী সতপতী সংবাদমাধ্যমকে বলেছেন, “মাদকের ওভারডোজ সব। আমি তাঁর বন্ধু ছিলাম কিন্তু ওড়িশায় থাকার পর থেকে আমি তার সঙ্গে যোগাযোগ করিনি। প্রায় দেড় বছর হয়ে গেছে আমাদের দেখা হয়নি এবং কথা হয়নি। তদন্ত চলছে।” আদিত্যর ক্যারিয়ার সব্যসাচী বলেন, “তিনি ভাল অভিনেতা ছিল ওষুধের ওভারডোজের ফলে ওর মৃত্যু হতে পারে। মুম্বাইয়ে যারা একা থাকেন, তাঁদের মানসিক চাপ থাকে।” গত ডিসেম্বরেও অভিনেত্রী তুনিশা শর্মার আকস্মিক মৃত্যুতেও গোটা দেশে আঁচ পড়ে। তিনি নিজের শুটিং সেটেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের