রাজ্যে তিন বছরে বাংলা ছবির প্রদর্শনের তথ্য-তলব নবান্নের

নিয়ম মেনে রাজ্যের সব সিনেমা হল বা মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমা চলছে কিনা তা নিয়ে রিপোর্ট চাইল রাজ্য সরকার। এমন সিদ্ধান্তে খুশির হাওয়া টলিউডেও।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টলিউডের পাশে বরাবর থাকতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শিল্প- সংস্কৃতির তিনি পৃষ্ঠপোষক। বাংলা সিরিয়াল হোক কিংবা সিনেমা বাংলা চলচ্চিত্র জগৎ নিয়ে তিনি সর্বদাই ভাবিত। বাংলা ছবির উপর হিন্দি বা অন্য ভাষার ছবির আগ্রাসন নতুন কিছু নয়। কলকাতার বুকেই বাংলা ছবি প্রাইম টাইমে শো পায় না। আর তাই এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। নিয়ম মেনে রাজ্যের সব সিনেমা হল বা মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমা চলছে কিনা তা নিয়ে রিপোর্ট চাইল রাজ্য সরকার। ইতিমধ্যেই তথ্য সংস্কৃতি দফতরের তরফে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। 

২০১৮ সালে বাংলা সিনেমার পথকে প্রশস্ত করতে রাজ্যের চলচ্চিত্র আইনে সংশোধন আনা হয় ও সেই নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছিল জিটিএ এলাকা বাদ দিয়ে রাজ্যের প্রতিটি জায়গায় প্রতিটি সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে অর্থাৎ দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বছরে কমপক্ষে ১২০ দিন শো দেওয়া বাধ্যতামূলক। কিন্তু সেই নির্দেশিকা কতটা মেনে চলেছে হল বা মাল্টিপ্লেক্সগুলি। তার রিপোর্ট চাওয়া হয়েছে ইতিমধ্যেই। 

বলিউডের বিগ ব্যানারের ছবির সঙ্গে বাংলা ছবির পাল্লা না দিতে পারা, কলকাতার বিভিন্ন হলে শো না পাওয়া, দর্শকদের বাংলা ছবি দেখার আগ্রহ থাকা সত্ত্বেও শুধুমাত্র হল সিঙ্গল স্ক্রিন বা মাল্টিপ্লেক্সগুলিতে শো না থাকায় বাংলা সিনেমা না দেখতে পেয়ে ফিরে যাওয়া এমন ভুরি ভুরি অভিযোগ জমেছে দিনের পর দিন ধরে। আর তাই এবার বাংলা সিনেমার হাল ফেরাতে রাজ্যের নয়া উদ্যোগ। যা আগামী দিনে বাংলা সিনেমার অভিমুখ বদলে দেবে বলে আশা করা হচ্ছে। রাজ্যের এমন সিদ্ধান্তে খুশির হাওয়া টলিউডেও।  

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের