চলে গেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রয়াত হলেন রাষ্ট্রপতির পুরস্কার এবং বঙ্গবিভূষণ প্রাপ্ত “চোখ” ছবির পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। মঙ্গলবার (২০ অগস্ট) সন্ধ্যা ৫.৫০ মিনিটে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কের বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৭৮ বছর বয়সী পরিচালক। তাঁর মৃত্যর খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র মহলে শোকের ছায়া নেমে আসে। অনেকেই খবর পেয়ে শেষ শ্রদ্ধা জানাতে পরিচালকের রিজেন্ট পার্কের বাড়িতে হাজির হন। 

আশির দশকে ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’র মতো একাধিক চর্চিত ছবির পরিচালক উৎপলেন্দু। ১৯৮২ সালে ‘চোখ’ ছবিটি সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার জিতেছিল। এছাড়াও উৎপলেন্দুর ঝুলিতে আসে সেরা পরিচালকের জাতীয় পুরস্কার। ‘চোখ’ ছবিটির পোস্টার এঁকে দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়।

গত এপ্রিল মাসে বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল প্রয়াত পরিচালকের। তার পর জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের কোমরের অস্থিসন্ধি প্রতিস্থাপন করা হয়। পাশাপাশি ভুগছিলেন প্রস্টেট এবং সিওপিডি-র সমস্যায়। মে মাসেও পরিচালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। বাড়ি ফিরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। উৎপলেন্দুর স্ত্রী পরিচালক শতরূপা সান্যাল। তাঁদের দুই মেয়ে চিত্রাঙ্গদা ও ঋতাভরী চক্রবর্তী। দু’জনেই  টলিপাড়ার প্রতিষ্ঠিত অভিনেত্রী। তবে দীর্ঘ দিন আগে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে আলাদা থাকতে শুরু করেন শতরূপা। উৎপলেন্দুর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের কোনও যোগাযোগ নেই।

‘ককরোচ জনতা পার্টি’র সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের

‘আমাকে কনডম ছুড়ে মারা হয়েছে’, প্রশিক্ষণরত আইপিএস সহকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, জানালেন সন্তানের নাম

মোবাইলের প্রলোভন দেখিয়ে শিশুকে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার অভিযুক্ত

দেশের যুবসমাজ নতুন রেকর্ড তৈরি করেছে: মোদি

বিশ্বকাপ জিতে ছোট ভাইকে কোলে তুলে চুমুতে ভরালেন ইয়ামাল, আনন্দে সামিল মা-প্রেমিকা

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫

CJP-র ‘চলো সংসদ’ অভিযান রুখতে দিল্লিতে মোতায়েন ৫০০০-এর বেশি পুলিশ

অনশন ভাঙার জন্য তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক, নিজে হাতে লিখলেন চিঠি

বাংলাদেশের পাসপোর্ট থেকে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের জলছবি মুছে দিল তারেক সরকার, ঠাঁই পেল জুলাই ষড়যন্ত্র

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

উত্তরে ভারী দুর্যোগের পূর্বাভাস! কলকাতায় হবে বৃষ্টি, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর