আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লন্ডনে নাওয়াজ, শুরু হল শুটিং

নিজস্ব প্রতিনিধি: বেশ কিছুদিন ধরেই লন্ডনে রয়েছেন বলি-অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকি। এবার সেখানেই শুরু হতে চলেছে ‘হিরোপান্তি ২’-এর শুটিং। এই ছবিতে একজন ভিলেনের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

এই শুট সম্পর্কে জানাতে গিয়ে অভিনেতা জানিয়েছেন, ‘এই ছবিতে ট্রেনের একটি সিকোয়েন্সের শুটিং রয়েছে যেটার জন্য বৃষ্টির প্রয়োজন ছিল আমাদের। আমরা তিনদিন ধরে এই শুটটা করেছি। তবে অদ্ভুত ব্যাপার তিনদিনই ওই সময়ে বৃষ্টি হয়েছে। আমার মনে হয় প্রকৃতি আমাদের শুটিংয়ের সময়সূচী জানে।’

এই ছবির শুটিং প্রায় শেষের দিকে। তাই শীঘ্রই দেশে ফিরতে চলেছেন তিনি। আহমেদ খান পরিচালিত এই ছবিতে রয়েছে বিশেষ ভূমিকায় দেখা যাবে টাইগার শ্রফ এবং তারা সুতারিয়াকে।

সম্প্রতি নাওয়াজের দুই সন্তান সারা ও ইয়ানি দুবাইতে রয়েছে। সেখান থেকেই তাঁরা অনলাইন ক্লাস করছে। অভিনেতার মতে, আর কিছুদিন পরেই তাঁর সন্তানদের সঙ্গে দেখা হতে চলেছে তাঁর।

Published by:

Share Link:

More Releted News:

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের ‘অস্কার’ পুরস্কার

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ