মধুচন্দ্রিমা থেকে ফিরেই কিং খানের সঙ্গে শুটিংয়ে মন দিলেন নয়নতারা

হানিমুন থেকে ফিরেই কাজে যোগ দিলেন নয়নতারা। শাহরুখের সঙ্গে শুরু করলেন 'জওয়ান' এর শুটিং।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হানিমুন থেকে ফিরেই কাজে যোগ দিলেন নয়নতারা। শাহরুখের সঙ্গে শুরু করলেন ‘জওয়ান’ এর শুটিং। আতলির পরিচালনায় এই ছবিতে দক্ষিণী ছবিতে এই প্রথম জুটি বাঁধবেন নয়নতারা। অন্যদিকে শহরুখেরও এটিই প্রথম দক্ষিণী ছবি। এই ছবিতে শাহরুখের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে বেশ কিছুদিন আগেই। আর তা দেখেই রীতিমত স্তম্ভিত তার ফ্যানেরা। এক্কেবারে অন্যভাবে ধরা দিয়েছেন কিং খান এই ছবিতে। 

জানা যাচ্ছে রবিবার থেকে শুরু হল এই ছবির শুটিং। জুলাইয়ের মাঝামাঝি অবধি চলবে শুটিং। মাঝখানে বিয়ের কারণে বেশ কিছুটা বিরতি নিলেও ফের কাজে মন দিয়েছেন অভিনেত্রী। উল্ললেখ্য, চলতি মাসেইও ভিগনেশ শিভানের সঙ্গে চারহাত এক হয় নয়নতারার। বিয়েতে নিমন্ত্রিত ছিলেন কিং খানও। কথা রেখেছেন নয়নতারাও। হানিমুন থেকে ফিরে সোজা মুম্বইয়ে ল্যান্ড করেছেন তিনি আর সঙ্গে সঙ্গে শুরু করেছেন ছবির কাজ। 

সম্প্রতি ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ভাইরাল হয়েছে নয়নতারা ও ভিগনেশের থাইল্যান্ডের হানিমুনের বেশ কিছু ছবি যা তাঁদের ফ্যানেদের মন কেড়ে নিয়েছে। অন্যদিকে করোনা থেকে সেরে উঠেই সহ অভিনেত্রীর বিয়েতে যোগ দিতে পৌঁছে গিয়েছিলেন বাদশা। যদিও তা নিয়ে কম জলঘোলা হয়নি। অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে এই কদিনে কি করে কমে গেল তার অসুস্থতা? অনেকে আবার বলেছিলেন দক্ষিণী ছবির বক্স অফিস কালেকশনের কাছে যেভাবে মাথা নিচু করেছে বলিউড তাতে তার হৃত গৌরব পুনরুদ্ধারের জন্যই এবার সাউথে গিয়েছেন শাহরুখ। শুধু তাই নয় সম্প্রতি ইন্ডাস্ট্রিতে ৩০ বছর সম্পূর্ণ করেছেন তিনি। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বি টাউনের তারকারা। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা