‘আর ফিরব কিনা জানি না’, কাঁদতে কাঁদতে গান ছাড়ার ঘোষণা নেহা কক্করের

যদিও গায়িকার পোস্ট এখন আর দৃশ্যমান নয়। তিনি পোস্টটি মুছে দিয়েছেন। পোস্টে নেহা লিখেছিলেন যে, তিনি সম্পর্ক, কাজ এবং সমস্ত দায়িত্ব থেকে বিরতি চান।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজের জগৎ থেকে বিরতি নিতে চান নেহা কক্কর। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট করে আলোড়ন ফেলে দিলেন গায়িকা। বলিউডের প্রথম সারিতে যে ক’জন গায়িকা রয়েছেন, তার মধ্যে একজন নেহা কক্কর। তাঁর কন্ঠের একাধিক সুপারহিট গান রয়েছে। ‘দিলবার দিলবার’, ‘কালা চশমা’-সহ একাধিক হিট গান তাঁরই কন্ঠে শুনেছেন শ্রোতারা। শুধু প্লেব্যাক সিঙ্গিং নয়, ভাই টনি কক্করের সঙ্গে একাধিক মিউজিক অ্যালবামও করেছেন তিনি। যদিও বর্তমানে নেহা তাঁর গানগুলির জন্যে বিতর্কে রয়েছেন। তবে তাঁর ব্যক্তিগত জীবনও সমান চর্চিত। কিন্তু হঠাৎ কী হল গায়িকার? কাজের জগত, বলিউড ছাড়তে চাইছেন কেন তিনি? যদিও গায়িকার পোস্ট এখন আর দৃশ্যমান নয়। তিনি পোস্টটি মুছে দিয়েছেন। পোস্টে নেহা লিখেছিলেন যে, তিনি সম্পর্ক, কাজ এবং সমস্ত দায়িত্ব থেকে বিরতি চান। নেহার পোস্টটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। এরপরেই গায়িকার অবস্থান নিয়ে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সকলেই জানতে চান, হঠাৎ কী হল তাঁর? কেন এমন লিখলেন?

১৯ জানুয়ারি, নেহা কক্কর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘এবার আমার একটা বিরতি দরকার। সবকিছু থেকে বিরতি চাই। আমি জানি না আমি আবারও ফিরব কিনা। তাই এক্ষুনি দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে।’ এরপর একটি হাতজোড় করা ইমোজি জুড়ে দেন নেহা কক্কর। পাশাপাশি নেহা আরও একটি পোস্টে পাপারাজ্জিদের অনুরোধ করে লিখেছেন, “আমি ভক্ত এবং পাপারাজ্জিদের কাছে অনুরোধ করছি যেন তারা আমার আর কোনও ছবি কখনও না তোলেন। আমি আশা করি আপনারা আমার গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দেবেন। দয়া করে কোনও ক্যামেরা নেই এখানে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আমাকে শান্তি দিন।”

কিন্তু নেহা পোস্টটি মাত্র ৩০ মিনিট রেখেছিলেন, তারপরেই মুছে ফেলেন। পোস্টটি ভাইরাল হতে শুরু করেছেন। এবং অনেকেই দাবি করেছেন, নেহা হয়তো খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁর কষ্টের কারণ কেবল তিনিই ব্যাখ্যা করতে পারবেন। নেহার রহস্যময় পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা সকলকে চিন্তিত করেছে। প্রসঙ্গত, নেহা কক্কর বেশ কিছুদিন ধরেই ট্রোলের লক্ষ্যবস্তু হচ্ছেন। তাঁর সদ্য রিলিজ হওয়া ‘ললিপপ’ গানটি অনেক নেতিবাচক প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে। তাঁকে নিয়েও কটাক্ষে জেরবার। নেহা কক্কর সঙ্গীত জগতে একটি সুপরিচিত নাম। নেহা তার গানের কেরিয়ার শুরু করেছিলেন রিয়েলিটি শো “ইন্ডিয়ান আইডল “-এর মাধ্যমে। যদিও তিনি শোটি জিততে পারেননি, তবুও তিনি তাঁর প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দ্রুত ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। নেহা তার কেরিয়ারে ‘সেকেন্ড হ্যান্ড জওয়ানি’, ‘কার গায়ে চুল’, ‘মিল হো তুম হামকো’, ‘কালা চশমা’, ‘দিলবার’, ‘সাকি সাকি’-এর মতো অনেক হিট গান গেয়েছেন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে