ফাল্গুনী পাঠকের গান গেয়ে চরম বিপাকে নেহা কক্কর

নেহা কক্করের কন্ঠে ফাল্গুনী পাঠকের এই গান শুনে, নেটিজেনরা তীব্র কটাক্ষ করেছেন নেহাকে। নেটিজেনরা দাবি করেছেন, তাঁদের শৈশব নষ্ট করে দিয়েছেন নেহা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নব্বই দশকে বলিউডে রাজত্বকারী একাধিক অভিনেতা থেকে গায়ক তাঁদের অসাধারণ প্রতিভা বলে আজও অনুরাগীদের হৃদয় জুড়ে রয়েছেন। যার মধ্যে একজন বিখ্যাত গায়িকা ফাল্গুনী পাঠক। যিনি বলিউডের উল্লেখযোগ্য গায়িকদের মধ্যে একজন। ৯০ এর দশকে তাঁর কিছু আইকনিক গান আজও দর্শকদের হৃদয়ে সতেজ। তবে তাঁর অনেক আইকনিক গানগুলি কয়েক বছর ধরেই পুনর্নির্মিত হচ্ছে। এবার তাঁর একটি উল্লেখযোগ্য গান পুনরায় তৈরি করলেন বলিউডের রিমেক ক্যুইন নেহা কক্কর। নেহা কক্করের কন্ঠে ফাল্গুনী পাঠকের এই গান শুনে, নেটিজেনরা তীব্র কটাক্ষ করেছেন নেহাকে।
নেটিজেনরা দাবি করেছেন, তাঁদের শৈশব নষ্ট করে দিয়েছেন নেহা। ফাল্গুনী পাঠকের একাধিক আইকনিক গান শুনে নব্বই দশকের মানুষদের শৈশব কেটেছে। আর সেই গানকেই কাটাছেঁড়া করাতে নেহাকে চরম নিন্দা করেছেন নেটিজেনরা।

প্রখ্যাত, গায়িকা নেহা কক্কর সম্প্রতি তাঁর নতুন মিউজিক ভিডিও ‘ও সাজনা’ প্রকাশ করেছেন। যার মধ্যে ফাল্গুনী পাঠকের কন্ঠের আইকনিক গান ‘ম্যায়নে পায়েল হ্যায় ছানকাই’ও রয়েছে। যা পুনরায় নির্মাণ করেছেন নেহা কক্কর। আর ধনশ্রী ভার্মা এবং প্রিয়াঙ্ক শর্মা সমন্বিত নেহার এই মিউজিক ভিডিওটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে।

যা দেখে নেটিজেনদের তীব্র নিন্দা করেছেন নেহাকে। বেশিরভাগ মানুষই এই আইকনিক গানটি নষ্ট করার জন্য তাঁদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে নেহার ভক্তরা গায়িকা আশ্চর্যজনক কণ্ঠের জন্য প্রশংসা করেছেন। এদিকে অসংখ্য ফাল্গুনী পাঠকের অনুরাগীরা টুইটারে গিয়ে নেহা কক্কর এবং তানিস্ক বাগচীর প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে, ভবিষ্যতে তাঁদের যাতে আর কোনও পুরানো গান পুনর্নিমানের অনুমতি দেওয়া না হয়।

একজন ব্যবহারকারী লিখেছেন, “নেহা কক্করকে অবশ্যই পুরানো আইকনিক গান গাইতে নিষিদ্ধ করা উচিত। যিনি একের পর এক পুরোনো গান পুনরায় নির্মান করে তা ধ্বংস করছে।” অন্য ব্যবহারকারী নেহা কক্কর এবং তানিষ্ক বাগচীকে বয়কট ঘোষনা করেছেন। অন্যদিকে, কিছু ব্যবহারকারী যারা নেহার গানটির প্রশংসা করেছেন এবং বলেছেন নেহা কক্কর সত্যিই একজন প্রতিভাবান গায়িকা।

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের