সিদ্ধার্থ আনন্দ ও সইফ আলি খানের সিনেমা ৬০ কোটি দিয়ে কিনল নেটফ্লিক্স

মারফ্লিক্স প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর যুক্ত হওয়ার কারণ, গৌটা বিশ্ব জুড়ে সবচেয়ে বড় অ্যাকশন ফিল্ম তৈরি করা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৬০ লাখ টাকা দিয়ে নেটফ্লিক্স কিনে নিল ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং সইফ আলি খানের পরবর্তী সিনেমা। সিদ্ধার্থ আনন্দের পাইপলাইনে এখন মোট পাঁচটি চলচ্চিত্র রয়েছে, যার মধ্যে একটি হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের নেতৃত্বে ফাইটার, এরপর টাইগার বনাম পাঠানে সলমন খান এবং শাহরুখ খানের মুখোমুখি। এছাড়াও তিনি সুজয় ঘোষের পরবর্তী SRK এবং সুহানা খানের শিরোনামহীন ছবিতে থাকবেন।এছাড়াও টাইগার শ্রফ এবং সইফ আলি খান অভিনীত Netflix-এর ডিরেক্ট-টু-ডিজিটাল চলচ্চিত্রের প্রযোজক হিসেবেও তিনি যুক্ত রয়েছেন।

একটি ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, “যুদ্ধ এবং পাঠানের মতো একাধিক ব্লকবাস্টার দেওয়ার পর মার্কেটে সিদ্ধার্থ আনন্দের বেশ চাহিদা রয়েছে। মারফ্লিক্স প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর যুক্ত হওয়ার কারণ, গৌটা বিশ্ব জুড়ে সবচেয়ে বড় অ্যাকশন ফিল্ম তৈরি করা। তিনি নেটফ্লিক্সের সঙ্গে একটি ছবির চুক্তি স্বাক্ষর করেছেন, এবং যেটি ডিজিটাল প্লেয়ারের কাছে ৬০ কোটি টাকার বিনিময়ে তিনি বিক্রি করেছেন।” ছবিটিকে একটি মিশন-ভিত্তিক অ্যাকশন ফিল্ম।যে ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সইফ আলি খান। ছবিটি পরিচালনা করবেন, রবি গ্রেওয়াল, যিনি RAW-তে জন আব্রাহামকে পরিচালনা করেছিলেন। এই ছবিটি হবে ১৬ বছর পর সইফ আলী খান এবং সিদ্ধার্থ আনন্দের পুনর্মিলন।

সইফ আলি খানের সালাম নমস্তে এবং তারা রাম পামের মতো একাধিক চলচ্চিত্র পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। তবে এবার তিনি একজন প্রযোজকের ভূমিকায় এবং সইফ আলি খানের ভূমিকায়। তবে এখনও শিরোনামহীন ছবিটির বিষয়ে কিছুই জানা যায়নি। শীঘ্রই শুটিং ফ্লোরে যাবে ছবিটি। আর ২০২৪ সালে Netflix-এর জন্য এটি একটি বড় প্রিমিয়ার হবে বলে আশা করা যায়। নেটফ্লিক্স Sacred Games-এর সাফল্যের পর সাইফ আলী খানের এটি দ্বিতীয় ছবি হবে নেটফ্লিক্সের।

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ২৩

জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত

ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগির দোকান, একদিনে যুবকের আয় ২৪ হাজার টাকা

স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি