শেয়ার পড়তেই বড় সিদ্ধান্ত! নেটফ্লিক্স বোর্ড ছাড়ছেন রিড হেস্টিংস কেন এই পদক্ষেপ?

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। সহ-প্রতিষ্ঠাতা রিড হ্যাস্টিংস ঘোষণা করেছেন, তিনি সংস্থার বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াবেন। একই সঙ্গে সংস্থার ত্রৈমাসিক ফলাফল বাজারের প্রত্যাশা পূরণ করতে না পারায় শেয়ারের দামে ৯ শতাংশের বেশি পতন হয়েছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।

দীর্ঘদিন ধরে নেটফ্লিক্স-কে শীর্ষে পৌঁছে দেওয়া রিড হেস্টিংস জানিয়েছেন, জুন মাসে তাঁর চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ হলে তিনি পদ ছাড়বেন। ভবিষ্যতে তিনি সমাজসেবা ও ব্যক্তিগত কাজের উপর বেশি সময় দিতে চান। উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালেই তিনি সংস্থার দৈনন্দিন দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে নেতৃত্ব তুলে দেন সহ-সিইও গ্রেগ পিটার্স এবং টেড সারান্ডোস-এর হাতে। কোম্পানির আয়ের রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক ত্রৈমাসিকে নেটফ্লিক্সের রাজস্ব দাঁড়িয়েছে ১২.২৫ বিলিয়ন ডলার, যা প্রত্যাশার তুলনায় সামান্য বেশি। পাশাপাশি ৫.২৮ বিলিয়ন ডলার লাভও করেছে সংস্থা। তবে এই লাভের একটি বড় অংশ এসেছে একটি বাতিল হওয়া চুক্তির ‘টার্মিনেশন ফি’ থেকে।

নেটফ্লিক্স মূলত Warner Bros. Discovery-কে অধিগ্রহণের পরিকল্পনা করেছিল, কিন্তু শেষমেশ সেই চুক্তি থেকে সরে আসে। এর ফলে সংস্থাটি ২.৮ বিলিয়ন ডলারের ফি পায়। পরে এই মিডিয়া জায়ান্টের জন্য প্রতিদ্বন্দ্বী বিড করে প্যারামাউন্ট-এর সঙ্গে যুক্ত স্কাইডান্স। এই অধিগ্রহণ ঘিরে মার্কিন রাজনীতিতেও উত্তেজনা তৈরি হয়। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প পর্যন্ত এই বিষয়ে আগ্রহ দেখান। পাশাপাশি লরেন্স জোসেফ এলিসন -এর আর্থিক সমর্থনে তাঁর ছেলে ডেভিড ফেরিস এলিসন এই বিডে অংশ নেন।

আরও পড়ুন: পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মোহাম্মদ হারিস, ভাইরাল ভিডিও

বিশেষজ্ঞদের মতে, ওয়ার্নার চুক্তি থেকে সরে আসা নেটফ্লিক্সের জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে। এতে সংস্থাটি নিজেদের কনটেন্ট এবং বিজ্ঞাপন ব্যবসায় বেশি বিনিয়োগ করতে পারবে। ইতিমধ্যেই নেটফ্লিক্স জানিয়েছে, চলতি বছরে বিজ্ঞাপন থেকেই প্রায় ৩ বিলিয়ন ডলার আয় হতে পারে। একই সঙ্গে সংস্থাটি লাইভ স্পোর্টস, গেমিং এবং পডকাস্টের মতো নতুন ক্ষেত্রেও জোর দিচ্ছে। সম্প্রতি সম্প্রচারিত ওয়ার্ল্ড বেসবল ক্লাসিক জাপানে ব্যাপক সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন টেড সারান্ডোস।সব মিলিয়ে, রিড হেস্টিংসের বিদায়ের সঙ্গে Netflix এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। তবে বাড়তে থাকা প্রতিযোগিতা এবং বিনিয়োগকারীদের প্রত্যাশার চাপ সামলে সংস্থাটি কতটা সফল হয়, সেটাই এখন দেখার।

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার