‘বেশরম রং’-নিয়ে নয়া বিতর্ক, পাকিস্তানি গান থেকে ‘সুর চুরি’

মন্তব্য বিভাগে ব্যবহারকারীরা বেশরম রং-গানটির সঙ্গেই তুলনা টেনেছেন৷ নেটিজেনরা দাবি করেছেন, পুরো বেশরম রং গানের সঙ্গে এই গানের হুবহু মিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’ মুক্তির পর থেকেই বিতর্কে চুরমার সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল। প্রায় চার বছর পর শাহরুখের প্রত্যাবর্তন, তাও আবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জোটবদ্ধ। সব মিলিয়ে পাঠান আসার অপেক্ষায় ভক্তকুল। উত্তেজনাও চরমে। কিন্তু পাঠান-এর ‘বেশরম রং’-গানটি মুক্তির পর থেকেই বিতর্কে জেরবার। প্রথমে, ডানপন্থী সংগঠনের একটি অংশ এবং কয়েকজন বিজেপি নেতা গানের কোরিওগ্রাফি নিয়ে ঘোর আপত্তি তুলেছিলেন। এরপর ভিডিওটিতে দীপিকার জাফরান-বর্ণের মনোকিনি পরিধান, তা নিয়েও তীব্র আলোচনার সূত্রপাত। এমনকী সেন্সর বোর্ড ইতিমধ্যেই গানটির কয়েকটি দৃশ্য পরিবর্তন করতে বলেছেন। নয়তো কিছুতেই পাঠান ছবিটিকে দেশে মুক্তি দেওয়া যাবেনা। এতকিছু বিতর্কের মধ্যে এবার ‘বেশরম রং’-নিয়ে নয়া বিতর্ক। আপাত দৃষ্টিতে গানটির সুর চুরির দাবি করেছেন পাকিস্তানি গায়ক সাজ্জাদ আলি।

তিনি সম্প্রতি তাঁর রচিত “আব কে হাম বিচারে” নামক একটি গানের ভিডিও শেয়ার করেছেন, যেখানেই প্রমাণিত যে, ওই পাকিস্তানি গান থেকেই বেশারম রঙ-গানটির সুর চুরি করেছেন সুরকার বিশাল-শেখর। সাজ্জাদ, কিছুক্ষণ আগেই, নিজের “হাম বিচরে” গানটির একটি ভিডিও শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, “পাঠানের বেশরম রং গানটি শোনার পর, ২৬ বছর আগে আমার রচিত ‘আব কে হাম বিচার’ গানটির কথা মনে করিয়ে দিল। উপভোগ করুন!” তবে গায়ক কোন গানের কথা তিনি বলতে চেয়েছেন সেই বিষয়ে কিছু জানায়নি। কিন্তু মন্তব্য বিভাগে ব্যবহারকারীরা বেশরম রং-গানটির সঙ্গেই তুলনা টেনেছেন৷ নেটিজেনরা দাবি করেছেন, পুরো বেশরম রং গানের সঙ্গে এই গানের হুবহু মিল।

 

View this post on Instagram

 

A post shared by Sajjad Ali Official (@thesajjadali)

একজন মন্তব্য করেছেন, “সাজ্জাদ আলীর সঙ্গীত রচনার উপর ভিত্তি করে বেশরম গান তৈরি হয়েছে। ভারতীয় সঙ্গীত সবসময়ই সাজ্জাদ আলীর সংগীত রচনাকে পাইরেট করছে। কিন্তু তাঁরা কখনই আমাদের পাকিস্তানি গায়কদের কৃতিত্ব দেয়নি”। পাঠান প্রায় চার বছরেরও বেশি সময় পর সুপারস্টার শাহরুখ খানের প্রত্যাবর্তনকে চিহ্নিত করেছে। ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন জন আব্রাহাম। এছাড়াও ছবিতে হৃতিক রোশন, এবং সলমন খানকে একটি ক্যামিওতে দেখানো হবে, যদিও নির্মাতারা এখনও সেই বিষয়ে নিশ্চিত করেনি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ জানুয়ারী গোটা দেশ জুড়ে মুক্তি পাবে পাঠান। হিন্দি, তেলেগু এবং তামিল এই তিনি ভাষায় মুক্তি পাবে পাঠান।

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?