‘পরের বার সোজা মাথায় গুলি’, গায়ক বাদশাকে হত্যার হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘টটীরী’ নামে একটি গান গেয়ে চরম বিপাকে জনপ্রিয় গায়ক বাদশা।ওই গানে নারীদের প্রতি কু-ইঙ্গিত রয়েছে এমন অভিযোগ ওঠার পরেই বিতর্কের মুখে ক্ষমা চেয়েছিলেন তিনি। কিন্তু তাতেও নিস্তার নেই। গানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পাশাপাশি  গায়কের গ্রেফতারি চেয়ে সরব হয়েছিলেন হরিয়ানার মহিলা কমিশনের সভাপতি রেণু ভাটিয়া। আর এবার হরিয়ানার সংস্কৃতি খারাপ করার অভিযোগ তুলে গায়ককে সরাসরি প্রাণে মেরে ফেলার হুমকি দিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের অনুরাগী শুটাররা। হুমকি দিয়ে বলা হয়েছে, ‘এবার সোজা মাথা লক্ষ্য করে গুলি চালানো হবে। মাথা এফোঁড়-ওফোঁড় করে দেওয়া হবে।’

‘টটীরী’ নামে গানটি মুক্তি পাওয়ার পরে বিতর্ক আর সমালোচনার ঝড় ওঠে। গত ৬ মার্চ বাদশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই শুক্রবার মহিলা কমিশনের অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল বাদশার। কিন্তু গায়ক পৌঁছোননি। তার পরেই গায়কের গ্রেফতারিতে সরব হন হরিয়ানা মহিলা কমিশনের চেয়ারপার্সন রেণু ভাটিয়া। পুলিশের তরফে জানানো হয়েছে যে, গায়কের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। যার ফেল তিনি অন্তত দেশ ছাড়তে পারবেন না।

আজ শনিবার (১৪ মার্চ) পানিপতের অসন্ধ রোডে অবস্থিত ওয়েস্টার্ন ইউনিয়নের অফিস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। ওই গুলি চালানোর দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শার্প শুটার রণদীপ মালিক ও অনিল পণ্ডিত (ইনি আমেরিকার বাসিন্দা)। গুলিকাণ্ডের খানিকবাদেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে সমাজমাধ্যমে এক পোস্টে বলা হয়, ‘এই গুলির লক্ষ্য ছিল হাওয়ালা কারবারিরা। এটা ছিল শুধু ট্রেলার।’ এর পরেই গায়ক বাদশাকে হুমকি দিয়ে লেখা হয়, ‘গায়ক বাদশা, তুই হরিয়ানার সংস্কৃতিকে খারাপ করার চেষ্টা করছিস। ২০২৪ সালে তোর ক্লাবে তোকে ট্রেলার দেখানো হয়েছিল। পরের বার সোজা তোর মাথায় গুলি চালানো হবে।’

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা