মার্কেটে ২৫২ কোটি ঋণে জর্জরিত, তাই কি আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন নীতিন?

প্রায় ২৫২ কোটি টাকা তিনি ঋণে জর্জরিত ছিলেন। পাওনাদাররা তাঁর কোম্পানির বিরুদ্ধে একটি দেউলিয়া আবেদন করেছিলেন আদালতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার ভোর সাড়ে ৪ টে নাগাদ মহারাষ্ট্রের রায়গড় জেলার নিজের স্টুডিওতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলিউডের প্রখ্যাত শিল্প পরিচালক নীতিন চন্দ্রকান্ত দেশাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর। আজ সকালে সহকর্মীরা এসে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ND স্টুডিও রুম থেকে। প্রবীণ পরিচালকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ, বলিউডে তাঁর অবদান অনস্বীকার্য। একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্রে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি। তাঁর হাতের জাদুতে সেজে উঠেছিল একাধিক ছবি সেট। ১৯৯৯ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সময়কালে প্রায় ৪ টি জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। ‘লাগান’, ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সানাম’, ‘যোধা আকবর’-সহ একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। বলিউডে একটি বর্ণাঢ্য কেরিয়ার ছিল তাঁর।

তাও কেন আত্মহত্যা করলেন তিনি? পরিচালকের ঘনিষ্ঠ বন্ধু তথা বিজেপি নেতা মহেশ জানিয়েছেন,  সূত্রের খবর, দেশাইয়ের কোম্পানি, ‘এনডি’স আর্ট ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেড’, ২০১৬ এবং ২০১৮ সালে ECL ফাইন্যান্স থেকেপ্রায় ২৫২ কোটি টাকা তিনি ঋণে জর্জরিত ছিলেন। পাওনাদাররা তাঁর কোম্পানির বিরুদ্ধে একটি দেউলিয়া আবেদন করেছিলেন আদালতে। দুটি ঋণের মাধ্যমে প্রায় ১৮৫ কোটি টাকা ধার নিয়েছিল। কিন্তু সেটি পরিশোধের সময়ে তাঁকে ভর্তুকি দিতে হয়। ২০২০ সালের জানুয়ারি থেকে এটার পরিশোধের দিনক্ষণ শুরু হলেও তিনি সুদ দিতে ব্যস্ত হন। নিতিন দেশাইয়ের ঘনিষ্ঠ বন্ধু তথা বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওদে হিন্দুস্তান টাইমসকে বলেছেন, “আমি প্রায়শই তাঁর সঙ্গে কথা বলতাম এবং পরামর্শ দিতাম।

এমনকী আমি তাঁকে অমিতাভ বচ্চন সাবের উদাহরন দিয়ে বলেছিলাম, তিনি কীভাবে প্রচুর ক্ষতির মুখোমুখি হয়েছিলেন এবং আবার জীবনে ফিরে এসেছেন। তুমিও পারবে।” পরিচালকের কোম্পানি ‘এনডি’স আর্ট ওয়ার্ল্ড’, প্রতিলিপি সংগঠন, পরিচালনা, হোটেল, থিম রেস্তোরাঁ, শপিং মল এবং একাধিক বিনোদন কেন্দ্রগুলি সম্পর্কিত একাধিক ব্যবসায় নিযুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও চলছে। স্থানীয় মিডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, আর্থিক পাওনাদার কয়েক মাস আগে এনডি স্টুডিওর দখল নিতে রায়গড়ের জেলা কর্তৃপক্ষের কাছে গিয়েছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে