কাটল আইনি জট, মুক্তি পাবে অক্ষয়ের ‘Jolly LLB 3’, সব মামলা খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট

মুক্তির আগেই আইনি ঝামেলায় জড়িয়েছে অক্ষয় কুমারের 'জলি এলএলবি ৩'। আইনি পোশাকে আদালতের অবমাননা করার অভিযোগে ছবিটি নিষিদ্ধ করার দাবি উঠেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির আগেই আইনি ঝামেলায় জড়িয়েছে অক্ষয় কুমারের ‘জলি এলএলবি ৩’। আইনি পোশাকে আদালতের অবমাননা করার অভিযোগে ছবিটি নিষিদ্ধ করার দাবি উঠেছিল। যেহেতু আইনি প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি, তাই ছবির বেশিরভাগ দৃশ্যেই মুখ্য তারকাদের আইনি পোশাকে দেখা গিয়েছে। আর এই নিয়েই ছবিটি নিষিদ্ধ করার দাবি উঠেছিল। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। বিচার পতি সঙ্গীতা চন্দ্র এবং বিচারপতি ব্রিজ রাজ সিংহের ডিভিশন বেঞ্চ ছবিটির তিনটি অফিসিয়াল ট্রেলার/টিজার পর্যালোচনা করে সিদ্ধান্তে নিয়েছে, ছবিটিকে না রিলিজ করানোর কোনও কারণ নেই। আর এই মামলায় আদালতের হস্তক্ষেপকে ন্যায্যতা দেওয়ার মতো আপত্তিকর কিছু নেই।

আদালত ২ সেপ্টেম্বর জানিয়েছে, “আমরা ‘ভাই ওয়াকিল হ্যায়’ গানের কথা শুনেছি। কিন্তু এখানে আমরা এমনকিছু আপত্তিকর পাইনি যা প্রকৃত আইনজীবীদের আইন পেশার অনুশীলনে হস্তক্ষেপ করবে।” এরপর আবেদনকারী জয় বর্ধন শুক্লা আদালতের সামনে যুক্তি দেন যে, ছবিতে আইন পেশাককে অবমাননা করভাবে দেখানো হয়েছে। ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে প্রচারিত ট্রেলার এবং গানগুলি আইনজীবীদের মনকে বিকৃত করেছে, বিচার বিভাগের গুরুতর ক্ষতি করছে। ‘জলি LLB’ সিরিজের অবমাননাকর চিত্রায়ন আইনী শিক্ষার্থীদের আইন পেশায় যোগদানে নিরুৎসাহিত করছে। আইন শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি করছে। যার ফলে বিচার ব্যবস্থার ভবিষ্যত প্রভাবিত হচ্ছে।”

এর জবাবে, ডেপুটি সলিসিটর জেনারেল এসবি পান্ডে জানিয়েছেন, আবেদনকারী ছবিটি সম্পর্কে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে কোনও প্রতিনিধিত্ব করেননি। এর জন্যে তথ্য প্রযুক্তি (মধ্যস্থতাকারী নির্দেশিকা এবং ডিজিটাল মিডিয়া নীতিশাস্ত্র কোড) বিধি, ২০২১ অনুসারে, অনলাইন কন্টেন্ট দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তিদের প্রথমে মধ্যস্থতাকারী বা প্রকাশকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপরেই ভারতীয় ইউনিয়নের আপত্তির সঙ্গে একমত হয়ে আদালত আবেদনটি খারিজ করে দিয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জলি এলএলবি ৩।’ এর আগে ছবিটির বিরুদ্ধে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে পুনের একটি সিভিল কোর্ট অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ার্সিকে তলব করেছিল। অ্যাডভোকেট ওয়াজেদ খান (বিদকার) এবং গণেশ মাশখে একটি আবেদন দায়ের করে ছিলেন যে, ছবির টিজারে আইনজীবী এবং বিচারকদের অসম্মানজনকভাবে চিত্রিত করা হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের