গাড়ি সংস্থা ল্যান্ড রোভারের বিরুদ্ধে ৫০ কোটির মামলা রিমি সেনের

রিমি সেন দাবি করেছেন যে, ২০২২ সালের ২৫ অগাস্টে পিছনের দিকের ক্যামেরার ত্রুটির কারণে গাড়িটি একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি অভিনেত্রী হয়েও বলিউডে অল্প কয়েকদিনেই নাম কুড়িয়ে ফেলেছিলেন রিমি সেন। কিন্তু সাফল্যের মাঝেই অভিনয় থেকে দূরে সরে যান তিনি। অথচ সুপারস্টারদের সঙ্গে জুটি বেঁধে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন রিমি সেন। বাংলাতেও সুপার স্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে একাধিক ছবি উপহার দিয়েছেন রিমি। বহুদিন ধরেই বেপাত্তা তিনি। সম্প্রতি আর্থিক জালিয়াতিতে ফেঁসে যাওয়ার কারণে সংবাদের শিরোনামে উঠেছিলেন। এবার আরও একটি কারণে সংবাদের শিরোনামে এলেন বলিউড অভিনেত্রী রিমি সেন। জানা গিয়েছে, নিজের বিলাসবহুল ল্যান্ড রোভার গাড়ির জন্যে সমস্যার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। এমনকী তিনি গাড়ির কোম্পানি ল্যান্ড রোভারের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঠিক কী?

অভিনেত্রী ২০২০ সালে ৯২ লাখ মূল্যের ল্যান্ড রোভারটি কিনেছিলেন। কিন্তু গাড়ি কেনার পর থেকেই শুরু হয় গাড়ি খারাপের ভোগান্তি। যার ফলে মানসিক হয়রানির শিকার হচ্ছেন অভিনেত্রী। তাই তিনি ল্যান্ড রোভার কোম্পানির বিরুদ্ধে গাড়ির মেরামতের জন্য মানসিক হয়রানির অভিযোগ করেছেন। গাড়িটি সতীশ মোটরস প্রাইভেট লিমিটেড থেকে কেনা হয়েছিল। যেটি জাগুয়ার ল্যান্ড রোভারের একটি অনুমোদিত ডিলার, যার ওয়ারেন্টি জানুয়ারি ২০২৩ পর্যন্ত বৈধ ছিল। তবে তিনি গাড়িটি কিনেও তেমন ব্যবহার করতে পারেননি, COVID-19 মহামারী এবং পরবর্তী লকডাউনের কারণে, বিধিনিষেধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত গাড়িটি অনেকাংশে অব্যবহৃত হয়েছিল। এরপর যখন তিনি গাড়িটি ব্যাপকভাবে ব্যবহার করা শুরু করেন, তখন তিনি অনেক ত্রুটির সম্মুখীন হন বলে অভিযোগ। এর মধ্যে সানরুফ, সাউন্ড সিস্টেম এবং রিয়ার-এন্ড ক্যামেরার সমস্যার সম্মুখীন হয় তাঁর গাড়ি।

রিমি সেন দাবি করেছেন যে, ২০২২ সালের ২৫ অগাস্টে পিছনের দিকের ক্যামেরার ত্রুটির কারণে গাড়িটি একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়েছিল। এই বিষয়গুলি সম্পর্কে ডিলারদের অবহিত করা সত্ত্বেও, তাঁরা কোনও ব্যবস্থা করেননি উল্টে তাঁরা গাড়ি খারাপের প্রমাণ চেয়েছিলেন। বরং অন্য গাড়ি কেনার জন্যে অভিনেত্রীকে তাঁরা প্ররোচিত করতে থাকেন।রিমি সেনের দায়ের করা আইনি নোটিশে দাবি করা হয়েছে যে, গাড়িটি নির্মাণে এবং অনুমোদিত ডিলার দ্বারা পরবর্তী রক্ষণাবেক্ষণ উভয় ক্ষেত্রেই ত্রুটিপূর্ণ। গাড়িটি মেরামতের জন্য দশবার পাঠানো হয়েছে, তবুও তা ত্রুটিপূর্ণ রয়ে গেছে, যা তাকে মানসিক হয়রানি করেছে। এরপরই তিনি মানসিক হয়রানির জন্য এই গাড়ি কোম্পানির বিরুদ্ধে ৫০ কোটি ক্ষতিপূরণ দাবি করছেন, সেই সঙ্গে আইনি খরচ মেটাতে অতিরিক্ত ১০ লক্ষ দাবি করছেন। তিনি ত্রুটিপূর্ণ গাড়িটি প্রতিস্থাপনও করতে চেয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক