এই মুহূর্তে

হিরণের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, হতে পারে ৭ বছরের জেল ও মোটা টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি: বারাণসীর ঘাটে দ্বিতীয়বার বিবাহ করেছেন অভিনেতা-বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। হাঁটুর বয়সী ব্যক্তিগত আপ্তসহায়িকাকে বিবাহ করেছেন তিনি। যাঁর সঙ্গে ৫ বছর ধরে সম্পর্কে ছিলেন অভিনেতা। বিজেপি বিধায়কের দ্বিতীয় স্ত্রীর নাম ঋতিকা গিরি। যাই হোক, হিরণের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে। অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় মুখ খুলেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, হিরণের সঙ্গে তাঁর এখনও ডিভোর্সই হয়নি। এমনকী তাঁদের মেয়ে নিয়াসার থেকে ঋতিকা ২ বছরের বড়। এছাড়া অভিনেতার বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ এনেছেন অনিন্দিতা।

গত বুধবার রাতে আনন্দপুর থানায় গিয়ে হিরণ ও ঋতিকার বিরুদ্ধে মামলা দায়ের করে এসেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এবার হিরণের বিরুদ্ধে মামলা রুজু করল আনন্দপুর থানার পুলিশ। বিজেপি বিধায়কের বিরুদ্ধে (BNS)-এর ৮২(১)/৮৫/৫৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই মামলার অধীনে ৭ বছরের জেল হতে পারে হিরণের। অনিন্দিতা চট্টোপাধ্যায় অভিযোগে জানিয়েছেন, তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালিয়েছেন হিরণ। বিবাহিত অবস্থায় আবারও অবৈধভাবে বিয়ে করেছেন তিনি, অনিন্দিতা হিরণের নতুন বউ ঋতিকার নামেও অভিযোগ দায়ের করেছেন। তবে হিরণের বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ দায়ের করেছেন অনিন্দিতা?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিরণের বিরুদ্ধে, বিবাহিত অবস্থায় অবৈধ বৈবাহিক সম্পর্ক, দীর্ঘদিন ধরে স্ত্রীর উপর মানসিক বা শারীরিক নিগ্রহ, অপরাধে সহায়তা ও প্ররোচনা করার ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ধারা ৮২(১) [সাবেক আইপিসি ৪৯৪] অনুযায়ী, স্বামী বা স্ত্রী জীবিত থাকা সত্ত্বে পুনরায় বিবাহ করা দণ্ডনীয় অপরাধ। এর ফলে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ধারা ৮৫ (পূর্বে IPC-র ৪৯৮এ) অনুযায়ী, কোনও মহিলার স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন যদি তাঁর ওপর মানসিক বা শারীরিক অত্যাচার করে, তবে তা দণ্ডনীয় অপরাধ। এর জন্য ৩ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। এটি জামিন অযোগ্য অপরাধ। অর্থাৎ হিরণ এই মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁর ৭ বছরের বেশি সাজা হতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

‘ভোলে বাবা পার করেগা’-র কাহিনী বদলাচ্ছে, দেখা যাবে না আর নীল-মধুমিতাকে, কারা আসছেন?

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

অশ্লীল শব্দ বাদ, শেষ মুহূর্তে শাহিদ কাপুরের ও’রোমিওর একাধিক দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ