চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লাখ লাখ পুরুষের হৃদয় ভেঙে কোটিপতি ফুটবলারের প্রেমে নোরা ফতেহি, কে সে?

নিজস্ব প্রতিনিধি: লাখ লাখ পুরুষের হৃদয় ভেঙে কোটিপতি ফুটবলারের প্রেমে পড়েছেন বলিউডের ডান্সিং কুইন নোরা ফতেহি। কে সেই ভাগ্যবান পুরুষ? তারকাদের প্রেমের খবর যেন আকাশে ভাসে! কোন তারকা নতুন সম্পর্ক গড়ছেন, কে ভাঙছেন, সবটাই জানার জন্যে সোশ্যাল মিডিয়ায় চাতক পাখির মতো চেয়ে থাকেন নেটজেনরা। তবে এবার বলিউডের সেক্সি ডিভা নোরা ফতেহির ভক্তদের জন্যে খারাপ খবর! কেননা নোরার সৌন্দর্য, ফিগার, ডান্সিং স্টেপ সবটাই পুরুষদের ঘুম উড়িয়ে দেওয়ার জন্যে যথেষ্ট। তাই তার ডেটিংয়ের খবর শুনে চমকে উঠেছেন ভক্তরা।

একটি প্রতিবেদন অনুযায়ী, নোরা একজন জনপ্রিয় ফুটবলারের সঙ্গে ডেটিং করছেন। অভিনেত্রী সম্প্রতি AFCON 2025 ম্যাচ দেখার জন্যে মরক্কো গিয়েছিলেন। কিন্তু খবর অনুযায়ী, অভিনেত্রী তিনি খেলা দেখার জন্যে সেখানে যাননি, বরং প্রেমের টানে সেখানে গিয়েছিলেন। তাঁর প্রেমিক সেই ম্যাচের অন্যতম খেলোয়াড় ছিলেন। যদিও ওই ফুটবলারের সঙ্গে একাধিকবার তাঁকে দেখা গিয়েছে। প্রথমে দুবাইতে এবং পরে মরক্কোতে দেখা গেলে তাঁদের ডেটিংয়ের গুজব জোরদার হয়।

কেউই বিষয়গুলো প্রকাশ্যে আনতে চাইছেন না। তবে সূত্রমতে, অভিনেত্রী তাঁর কেরিয়ারের জন্যে ফুটবলারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গোপনে রেখেছেন। তবে সেই ফুটবলার কে, তা এখনও জানা যায়নি। তাঁর পরিচয় প্রকাশ্যে আসেনি। অভিনেত্রী ডেটিং গুজবের বিষয়ে নীরবতা বজায় রেখেছেন। তবে নোরা এই প্রথম তাঁর প্রেমের জন্যে শিরোনামে এলেন, তা নয়! এর আগেও বেশ কয়েকবার কয়েকজন অভিনেতা ও গায়কের সঙ্গে তাঁর সম্পর্কের কথা শিরোনাম হয়েছিল। কিন্তু কোনও সম্পর্কের বিষয়ে তিনি আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ