হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব উড়িয়ে কী বললেন নায়িকা?

এখন গোল্ডকিপার ইয়াসিনের সঙ্গে নতুন করে নোরার সম্পর্কের গুজব উঠেছে। সত্যিই কী তিনি ইয়াসিনের সঙ্গে প্রেম করছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড ডিভা নোরা ফতেহির প্রেম জীবন প্রায়শই চর্চায় থাকে। গত কয়েক মাস ধরে মরক্কো গোল্ড কিপার ইয়াসিন বুনুর সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের গুজব আকাশে-বাতাসে ভাসছে। এর আগে ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে তাঁর সম্পর্কের গুজব ছড়িয়ে ছিল। বিভিন্ন সময়ে বিদেশের মাটিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। এছাড়া হাকিমির প্রতিটি ম্যাচে মাঠে থেকে গুজব প্রেমিককে উৎসাহও দিয়েছিলেন তিনি। বিভিন্ন সময়ে তাঁদের ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। সদ্য শেষ হওয়া ফিফা বিশ্বকাপ থেকে মরক্কোর বিদায়ে দুঃখ প্রকাশ করেছিলেন অভিনেত্রী। গুজব প্রেমিকের দলের জন্য কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। তবে হাকিমির সঙ্গে বরাবরই সম্পর্কের গুজব উড়িয়ে দিয়েছেন নায়িকা। এখন গোল্ডকিপার ইয়াসিনের সঙ্গে নতুন করে নোরার সম্পর্কের গুজব উঠেছে। সত্যিই কী তিনি ইয়াসিনের সঙ্গে প্রেম করছেন?

অবশেষে গুজবে মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি, একটি শোয়ে অভিনেত্রীকে মরক্কোর গোলরক্ষকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল। যেখানে কোনও দ্বিধা ছাড়াই নোরা ইয়াসিনকে তাঁর ভাল বন্ধু বলে অভিহিত করেন। অভিনেত্রী বলেন, ‘সে আমার খুব বন্ধু। সে খুব ভাল মানুষও। আমি গর্বের সঙ্গে বলতে পারি, সে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষকদের মধ্যে একজন। আমি সবসময় তাঁর প্রশংসা করব। তবে হ্যাঁ, আমরা সত্যিই খুব ভাল বন্ধু।’ এরপর অনুষ্ঠানের সঞ্চালক বলেন, ‘আপনাদের দুজনকে বেশ মানায়।’

যা শুনে লজ্জায় লাল হয়ে যান নোরা। এবং তিনি প্রসঙ্গ ঘুরিয়ে তিনি বলেন, ‘ওহ, তাই নাকি? আমি তো শুধু মরোক্কান দলকেই অনুসরণ করি, কিন্তু তুমি কি ওকে খেলতে দেখেছো? ওর কিছু সেভ দেখেছো? তুমি যদি ফুটবল বোঝো, তবে গোলকিপারদের জগতে ওর মতো খেলোয়াড় খুব কমই আছে। একারণেই ওর প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। আমাদের ম্যানেজার একই। তাই আমি ওকে অনেকদিন ধরেই অল্পবিস্তর চিনি, শুধু দূর থেকে। আমাদের আসল সম্পর্কটা কয়েক মাস আগে শুরু হয়েছে। ও সোশ্যাল মিডিয়া বা খ্যাতির পরোয়া করে না। ও শুধু নিজের রেকর্ড আর খেলা নিয়েই চিন্তিত।’

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম