চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওয়েব প্ল্যাটফর্মে ডেবিউ-র জন্যে প্রস্তুত করিনা, দিলেন ইঙ্গিত

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সিনেমা-সিরিয়ালের থেকেও দর্শক বেশি ভিড় জমাচ্ছে ওয়েব প্লাটফর্মগুলির উপর। আর সেই কারণেই অনেক তারকাই এখন ওয়েবসিরিজের উপর ঝুঁকছে বেশি। ইতিমধ্যেই বলিউডের প্রথম সারির নায়িকা যেমন কাজল, রবিনা, জুহি চাওলা, শিল্পা শেট্টি-সহ একাধিক অভিনেত্রী ওয়েব দুনিয়ায় নাম লিখিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন অভিনেত্রী করিনা কাপুরও। অবশেষে তিনি নিজেই সেই ইঙ্গিত দিলেন। করিনাকে শেষবার দেখা গিয়েছে, আমির খান অভিনীত লাল সিং চাড্ডাতে, যেটি বক্স অফিসে চরম ব্যর্থ হয়েছে। অভিনেত্রীকে পরবর্তীতে নেটফ্লিক্সে দেখা যেতে পারে। আজ একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী সেই ইঙ্গিতই দিলেন।

ভাইরাল ভিডিওতে, করিনা কাপুর খানকে লোকেদের দ্বারা উপস্থাপিত বিভিন্ন স্ক্রিপ্ট শুনতে দেখা যায়। তবে, সবাই তাঁকে একই ধরণের চরিত্রের প্রস্তাব দিচ্ছে। কিন্তু অভিনেত্রীর কোনও স্ক্রিপ্টই পছন্দ হচ্ছেনা। অবশেষে তিনি যখন হাল ছেড়ে দিলেন, তখনই একটি ঘোষণা শোনা যায়। তবে এটা নিশ্চিত যে, অভিনেত্রী এবার এমন একটি প্রজেক্টে দেখা যাবে, এর আগে তাঁকে কখনও দেখা যায়নি। তাতে অভিনেত্রীর আকর্ষণীয় ভূমিকা কী আছে বলে মনে হচ্ছে

 

সম্প্রতি, একটি নিউজ পোর্টালের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীকে এবার নেটফ্লিক্সের পরবর্তী প্রজেক্টে দেখা যাবে। যা শীঘ্রই মুক্তি পেতে চলেছে। যদিও এই বিষয়টি গতবছরই প্রকাশ্যে এসেছিল। অভিনেত্রীর ওয়েব সিনেমাটি সেপ্টেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। সম্ভবত এর নাম হতে চলেছে, জান জান। আগামী মাসে করিনা কাপুর খানের জন্মদিন উপলক্ষে ছবিটি মুক্তি পেতে পারে। এর ট্রেলার সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুম্বইতে লঞ্চ হতে পারে। এছাড়াও তাঁকে তব্বু এবং কৃতি স্যাননের সঙ্গে দ্য ক্রু তে দেখা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

দক্ষিণ ছেড়ে মুম্বইয়ে আল্লু, অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে অভিনয়ের জন্যই কী ঠিকানা বদলাচ্ছেন নায়ক?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ