‘কোনও কিছুই অতিমূল্যায়ন করা উচিত না’, ‘লাইগার’-এ মেয়ের ব্যর্থতা প্রসঙ্গে মুখ খুললেন চাঙ্কি

তিনি চলচ্চিত্রকে ১০০ শতাংশ দেবেন। যখন কিছু ভুল হয়ে যায় তখন আপনি বিধ্বস্ত বোধ করেন। কিন্তু আপনাকে ভুল নিয়েই বাঁচতে হবে এবং এগিয়ে যেতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত অগস্টেই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত বক্সিং ড্রামা ‘লাইগার’। এই ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেন দক্ষিণী সুপার স্টার বিজয় দেবেরকোন্ডা। ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন, অভিনেতা চাঙ্কি পান্ডের সুযোগ্য কন্যা অনন্যা পান্ডে। তবে ছবিটি নিয়ে নির্মাতারা যতটা প্রত্যাশা রেখে ছিলেন তার একগুনও আশা পূরণ করতে পারেনি এই ছবি। এদিকে ধুমধাম করে এই ছবির প্রচার সেরেছিলেন বিজয়-অনন্যা, কিন্তু একেবারেই ঘেঁটে ঘ হয়ে যায় সবকিছু। ছবিটি মুক্তির ২ দিনের মাথায় একেবারে মুখ থুবরে পড়েছিল। ছবিটি যত অর্থ দিয়ে নির্মিত হয়েছিল তা তো দূরের কথা, সেই অর্থের একাংশও আয় হয়নি।

বরং ছবিটির ব্যর্থতায় আঘাত আসে পরিচালক পুরি জগন্নাথের উপর। পাওনাদাররা তাঁর বাড়ির সামনে গিয়েও হুজ্জতি করেছিল। এমনকী অনন্যার উপরেও একাধিক অভিযোগ উঠেছিল যে, সে অভিনয় করেছিলেন বলেই ছবিটি ব্যর্থ হয়, অনন্যা একেবারেই অভিনয় করতে পারেনা। এছাড়া ছবির ব্যর্থতা বিজয়কেও অনেকটা ভেঙে দিয়েছিল। সম্প্রতি লাইগারের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন অনন্যার বাবা চাঙ্কি পান্ডে। একটি নিউজ পোর্টালের সঙ্গে সাক্ষাৎকারে, চাঙ্কি বলেন, তিনি চলচ্চিত্রকে ১০০ শতাংশ দেবেন। যখন কিছু ভুল হয়ে যায় তখন আপনি বিধ্বস্ত বোধ করেন। কিন্তু আপনাকে ভুল নিয়েই বাঁচতে হবে এবং এগিয়ে যেতে হবে। এটি একটি চতুর ব্যবসা, এবং অনন্যাও এই সম্পর্কে সচেতন।

চাঙ্কি আরও বলেন, “অনন্যার শোবিজের এরকম ঝুঁকি সম্পর্কে যথেষ্ট বোঝাপড়া রয়েছে। আপনি আপনার যেকোন কাজেই ১০০ শতাংশ আশা করবেন ভাল ফলাফলের জন্যে, কিন্তু সবসময় তা নাও হতে পারে। অথচ আপনি কোনো কাজকে শুন্য বলে মনে করলে সেটিই ১০০ শতাংশ ফলাফল করবে। কখনই কোনো কিছুকে অবমূল্যায়ন বা অতিমূল্যায়ন করবেন না।” সিনিয়র অভিনেতা আরও যোগ করেছেন, ”লাইগার’ একটি বহু-ভাষা চলচ্চিত্র, যা খুব ভাল প্রচারিত হয়েছিল এবং ছবিতে দুর্দান্ত সংগীত ছিল। এতে প্রায় ৪০০ জন কাজ করছেন। অভিনেতা হিসাবে, আপনি কেবল ক্যামেরার সামনে এর কিছুটা অংশ দেখেন, আপনি জানেন না ক্যামেরার পেছনে কী ঘটছে। সুতরাং, আমরা কখনই জানি না শেষ ফলাফল কী হবে। তবে এগিয়ে যেতে হবে।” লাইগারে আরও অভিনয় করেছিলেন, রাম্যা কৃষ্ণান, রনিত রায়, মকরন্দ দেশপান্ডে এবং অন্যান্যরা।

‘খ্রিস্টানদের সংখ্যা বাড়াতে বেশি করে সন্তান জন্ম দিন,’ মার্কিনিদের পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক