এবার ’72 হুঁরে’-নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন দিল্লির এক সমাজকর্মী

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবির ট্রেলারে সেন্সর শংসাপত্র প্রত্যাখ্যান করার পর থেকেই সঞ্জয় পুরান সিং চৌহানের চলচ্চিত্রটি বিতর্কের মুখে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দ্য কেরালা স্টোরি’, ‘আদিপুরুষ’ বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্ক শুরু আরও একটি বলিউড চলচ্চিত্রকে ঘিরে। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, ’72 হুরেঁ’। ছবির টিজার লঞ্চ হওয়ার পর থেকেই ছবির কাহিনী নিয়ে বিতর্কে জেরবার। ছবির মুক্তি এবং ট্রেলার সবটাই আটকে দিয়েছে সেন্সর বোর্ড। এদিকে দিন কয়েক আগেই ঘোষণা দিল্লির জওহরলাল নেহরু (JNU) ইউনিভার্সিটিতে এই ছবির স্ক্রিনিং করেছেন নির্মাতারা। সুতরাং তীব্র আলোচনা সমালোচনা র মধ্য দিয়ে যাচ্ছে এই ছবি। এবার এই ছবির নির্মাতাদের বিরুদ্ধে মুম্বই-ভিত্তিক এক সামাজিক কর্মী পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দাবি, ছবি একটি সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে এবং দেশকে বিভক্ত করার চেষ্টা করছে। সূত্রের খবর, মুম্বইয়ের শহরতলির গুরগাঁও থানায় ছবির নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগকরীর আইনজীবী আলী কাশিফ খান জানিয়েছেন, সিনেমাটির প্রদর্শনে নিষেধাজ্ঞা চেয়ে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) কাছে একটি পৃথক অভিযোগ জমা দেওয়া হয়েছে। এদিকে পিটিআই-এর মতে, পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে, তাঁরা অভিযোগ পেয়েছেন, কিন্তু এখনও কোনও এফআইআর (প্রথম তথ্য প্রতিবেদন) নথিভুক্ত করা হয়নি।

প্রসঙ্গত, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবির ট্রেলারে সেন্সর শংসাপত্র প্রত্যাখ্যান করার পর থেকেই সঞ্জয় পুরান সিং চৌহানের চলচ্চিত্রটি বিতর্কের মুখে পড়েছে। এই বিষয়ে ছবির সহ-প্রযোজক মিডিয়াকে জানিয়েছেন, “সেন্সর বোর্ড আমাদের ট্রেলার থেকে কিছু দৃশ্য এবং শব্দ সরিয়ে ফেলতে বলেছে, আমরা এই বৈপরীত্যকে প্রশ্নবিদ্ধ করছি। এই ফিল্মটি কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসবাদ নিয়ে কাজ করছে।” ছবিটি ব্যাখ্যা করছে যে, কীভাবে কিশোর মুসলিম দের সন্ত্রাসী সংগঠনে যোগদানের জন্য ব্যবহার করা হচ্ছে। ছবিতে অভিনয় করেছেন পবন মালহোত্রা, আমির বশির, রাশেদ নাজ। এবং প্রধান চরিত্রে দেখা যাবে অশোক পাঠককে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে