আগামী সপ্তাহে আংটি বদল, তার আগেই আইপিএলের গ্যালারিতে রাঘব-পরিণীতির যুগলবন্দী

যেখানে রাজনীতিবিদ একটি কালো শার্ট পরেছিলেন, হাসি তো ফাঁসি অভিনেত্রী ম্যাচের জন্য একটি কালো টপ পরেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও সম্পর্কে শিলমোহর দেননি, কিন্ত হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছেন তাঁদের সম্পর্কের পরিণতি পেতে আর বেশি দেরি নেই। তাঁদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে মার্চে। এরপর একাধিক গুঞ্জন, কিন্তু কিছুতেই মুখ খুলছেন না বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপনেতা রাঘব চাড্ডা। সূত্রের খবর, আগামী ১৩ মে বাগদান তাঁদের, অক্টোবরে শেষেই বিয়ে। কিন্তু এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন তারকা জুটি।

গতকাল ফের একসঙ্গে ধরা দিলেন রাঘব-পরিণীতি। মোহালিতে পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ম্যাচে একসঙ্গে দেখা গেল তাঁদের। স্টেডিয়াম রাঘব, পরিণীতির একাধিক ছবি হল ভাইরাল। বেশ খুশির মেজাজে ধরা দিলেন অভিনেত্রী। ভক্তরা তাঁকে দেখা মাত্রই ভাবি বলে চেঁচিয়ে ওঠে। এদিন দুজনেই মাঠে ছিলেন এবং নিজেদের পছন্দের দলকে উৎসাহ দিয়েছেন। শুধু তাই নয়, দুজনকেই কালো পোশাকে দেখা যায়। যেখানে রাজনীতিবিদ একটি কালো শার্ট পরেছিলেন, হাসি তো ফাঁসি অভিনেত্রী ম্যাচের জন্য একটি কালো টপ পরেছিলেন। পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার গত মাসেই রোকা সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার, পরিণীতিকে মুম্বইয়ে পাপারাৎজিরা দেখা মাত্রই জিজ্ঞাসা করেন, “শাদি কাব হ্যায়?” 

জানা গিয়েছে, পরিণীতি এবং রাঘবের বিয়ে ২০২৩ সালের অক্টোবরে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, “ইতিমধ্যেই পরিণীতি এবং রাঘবের রোকা সম্পন্ন হয়েছে। এটা একটা পারিবারিক ব্যাপার ছিল এবং তাঁরা দুজনেই খুব খুশি। চলতি বছরের অক্টোবরের শেষের দিকে দুজনের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিণীতি এবং রাঘবের কোন তাড়া নেই এবং দুজনেই কাজের প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ের সময় বেছে নেবেন।” পরিণীতি এবং রাঘবকে একসঙ্গে প্রায় বহুবার দেখা গিয়েছে। তবে তাঁরা ডেটিংয়ের গুজব অস্বীকার করেনি। মিডিয়া এটি সম্পর্কে জিজ্ঞাসা করলে, অনেক বার লজ্জা পেয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি তাঁকে ডিজাইনার মনীশ মালহোত্রার সঙ্গে দেখা গিয়েছিল। যা বিয়ের গুজবকে আরও উস্কে দিয়েছিল। কারণ মনীশ বলিউডের কনেদের বিয়ের পোশাকের ডিজাইনার। তিনি সর্বশেষ কিয়ারা আদভানির দাম্পত্য ট্রাউজ ডিজাইন করেছিলেন। পরিণীতিকে শেষ দেখা গিয়েছিল সুরাজ বরজাতিয়ার উনচাই ছবিতে। তাঁকে পরবর্তীতে চামকিলা এবং ক্যাপসুল গিল-এর মতো চলচ্চিত্রে দেখা যাবে। অন্যদিকে রাঘব আম আদমি পার্টির নেতা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে