রান্নার স্বাদ এবার রুপোলি পর্দায়, আসছে দুই বিখ্যাত শেফের বায়োপিক

এবার শেফ সঞ্জীব কাপুরের জীবনী নিয়ে তৈরি হবে বায়োপিক। আর তা নির্মাণ করবে জনপ্রিয় পরিচালক হন্সল মেহতা। এবার এই বায়োপিক প্রসঙ্গে মুখ খুললেন, নির্মাতা হন্সল মেহতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে নতুন নতুন কন্টেন্টের তালিকায় এখন খুব ইউনিক এবং ট্রেন্ডিং কন্টেন্ট হল, দেশের কোনও মহান ব্যক্তিত্বের বায়োপিক। হ্যাঁ, এই নিয়ে বলিউডে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন সিনেমার আকারে তুলে ধরা হয়েছে। যেখানে কোনো শহীদ সিপাহী থেকে শুরু করে সাহিত্যিক, পুলিশ অফিসার, খেলোয়াড়, অভিনেতারও জীবনী নিয়ে বায়োপিক ছবি নির্মাণ করা হয়েছে। এবার এই তালিকায় জুড়তে চলেছে আরেক অনন্য নাম। হ্যাঁ, দেশের অন্যতম সেরা শেফ সঞ্জীব কাপুরের জীবনী নিয়ে এবার বলিউডে গাঁথা হচ্ছে বড় পর্দার সিনেমা। কয়েকদিন আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, এবার শেফ সঞ্জীব কাপুরের (SANJEEV KAPOOR) জীবনী নিয়ে তৈরি হবে বায়োপিক। আর তা নির্মাণ করবে জনপ্রিয় পরিচালক হন্সল মেহতা। এবার এই বায়োপিক প্রসঙ্গে মুখ খুললেন, নির্মাতা হন্সল মেহতা।

তিনি জানালেন ইতিমধ্যেই তিনি প্রস্তুত, ছবির শ্যুটিং শুরু করতে। খুব শীঘ্রই এই ছবির শ্যুটিং শুরু হবে। এদিকে শেফ সঞ্জীব কাপুর বলেছেন, কয়েকজন সুপরিচিত অভিনেতা এই প্রকল্পের জন্য আলোচনায় রয়েছেন। তবে প্রধান অভিনেতা কে হবেন, তা এখনও নিশ্চিত করা হয়নি। যদিও এই মুহূর্তে বিখ্যাত প্রয়াত শেফ তরলা দালালের (TARLA DALAL) বায়োপিকের শ্যুটিং চলছে। আর পীযূষ গুপ্তা পরিচালিত এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন হুমা কুরেশি। বলিউডে যখন স্পোর্টস বায়োপিকের ঢেউ উঠেছে, তখন শেফদের জীবনীর উপরেও বায়োপিক সংবাদটি খুব আকর্ষণীয় হয়ে উঠবে যে, অনুরাগীদের মনে তা নিশ্চিত নির্মাতা রা। মজার বিষয় হল, দালাল এবং কাপুর উভয়ই তাঁদের সময়ের শীর্ষস্থানীয় পেশাদার শেফ হিসেবে এখনো খ্যাত। সঞ্জীব কাপুর নিজের এবং দালালের বায়োপিক সংঘর্ষের প্রসঙ্গে বলেন, “আমি মনে করি না এখানে প্রতিযোগিতা আছে। এটি একটি মাঠ, যা খুবই ছোট। একে অপরকে সমর্থন করাই এটিকে বড় করার একমাত্র উপায়।” প্রয়াত শেফ সম্পর্কে তিনি বলেন, “সে খুব মিষ্টি ছিল।”

এর আগে একটি সাক্ষাৎকারে, তাঁর বায়োপিক প্রসঙ্গে কাপুর বলেছিলেন, “আমি বায়োপিকের জন্য প্রস্তুত ছিলাম না। জীবনে আরো অনেক কিছু করার আছে। যাইহোক, যখনই কেউ আমাকে জিজ্ঞাসা করত যে আমি আমার উপর একটি বায়োপিক করতে চাই কিনা, আমি সর্বদা বলতাম যে এই একজন ব্যক্তি আছেন এবং যেদিন তিনি বলবেন তিনি আমার উপর একটি চলচ্চিত্র বানাতে চান, আমি বলব হ্যাঁ! তাঁর নাম হংসল মেহতা। কয়েক মাস আগে, তিনি বলেছিলেন চলুন চলচ্চিত্র বানাই, এবং আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই।”

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক