NRI ব্যবসায়িকে লাঞ্ছনা, মারধর! সইফ আলি খানের বিরুদ্ধে জেগে উঠল পুরোনো মামলা

যখন মুম্বইয়ের একটি হোটেলে অভিনেতা তাঁর সহকারীদের সঙ্গে দক্ষিণ আফ্রিকান ব্যবসায়ী এবং তাঁর শ্বশুরকে লাঞ্ছিত করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৬ জুন মুক্তি পাচ্ছে ‘আদিপুরুষ’। গতবছর থেকেই ছবি নিয়ে ঝামেলা চলছিল। বিশেষত ছবিতে সাইফ আলি খানের রাবণ চেহারা প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় বিতর্ক। সব বিতর্ক অতিক্রম করেও অবশেষে আগামী মাসে মুক্তি পাচ্ছে ‘আদিপুরুষ’। নতুন ট্রেলারে সইফ আলি খানের নামমাত্র চেহারা প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। এদিকে কিছুদিন আগেও দক্ষিণে ডেবিউ ছবির কাজ শুরু করেছেন সইফ। কিছুদিন আগেই পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা। এর মাঝেই একটি পুরোনো মামলার খাতিরে আইনি বিপাকে জড়ালেন সইফ আলি খান। আগামী মাস থেকে বিচার শুরু হতে চলেছে। ২০১২ সালে অভিনেতা সইফ আলি খান এবং অন্য দু’জনের বিরুদ্ধে একটি পুরোনো মামলা জেগে উঠেছে। যখন মুম্বইয়ের একটি হোটেলে অভিনেতা তাঁর সহকারীদের সঙ্গে দক্ষিণ আফ্রিকান ব্যবসায়ী এবং তাঁর শ্বশুরকে লাঞ্ছিত করেছিলেন।

এই ঘটনার এগারো বছর পর, এই মামলার বিচার আগামী মাস থেকে শুরু হতে চলেছে। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এসপ্ল্যানেড আদালত, ২৪ এপ্রিল খান এবং তাঁর দুই বন্ধু-শাকিল লাদাক ও বিলাল আমরোহির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। একটি সাক্ষ্য রেকর্ড করার জন্য সাক্ষীদের কাছে সমন জারি করা হয়েছে। আগামী ১৫ জুন থেকে মামলার পরবর্তী শুনানি শুরু হচ্ছে। ২২ ফেব্রুয়ারি, ২০২১ সালে তাজ হোটেলের অভ্যন্তরে ওয়াসাবি রেস্তোরাঁয় কথিত লড়াইয়ের পরে ব্যবসায়ী ইকবাল মীর শর্মার দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিন আসামি জামিনে মুক্তি পান। তখন সাইফ আলী খানের সঙ্গে তাঁর স্ত্রী তথা অভিনেতা করিনা কাপুর খান, তাঁর বোন করিশ্মা কাপুর,অমৃতা অরোরা, মালাইকা অরোরা খান এবং কিছু পুরুষ বন্ধু ছিলেন। পুলিশের মতে, শর্মা যখন অভিনেতা এবং তাঁর বন্ধুদের কটূক্তির প্রতিবাদ করেন, তখন সাইফ আলি খান তাঁদের হুমকি দেন এবং পরে তাঁকে নাকে ঘুষি মেরে ভেঙে দেন। এরপর এনআরআই ব্যবসায়ী সাইফ এবং তাঁর বন্ধুদের বিরুদ্ধে তাঁর শ্বশুর রমন প্যাটেলকে আঘাত করার অভিযোগ তোলেন। 

অন্যদিকে, সাইফ আলি খান বলেছেন শর্মা উস্কানিমূলক বিবৃতি দিয়েছেন। এবং তিনি তাঁর সঙ্গে থাকা মহিলাদের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছেন, যার ফলে হট্টগোল শুরু হয়েছিল। পুলিশ ২০১২ সালের ২১ ডিসেম্বর চার্জশিট দাখিল করে। সাইফ আলী খান এবং তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা 325 (স্বেচ্ছায় গুরুতর আঘাত করা) এবং 34 (সাধারণ উদ্দেশ্য) এর অধীনে অভিযোগ আনেন। অভিনেতা ‘হাম তুম’, ‘কাল হো না হো’, ‘তানহাজি’ এবং ‘ওমকারা’-এর মতো ছবিতে তাঁর কাজের জন্য পরিচিত।

 

জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত

ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগির দোকান, একদিনে যুবকের আয় ২৪ হাজার টাকা

স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ড্রোন হামলা ইজরায়েলের, নিহত ১৫

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি