৩০ এপ্রিল মরবে সলমন, মৃত্যু হুমকির কয়েক ঘন্টা পরেই গ্রেপ্তার সন্দেহভাজন এক নাবালক

পুলিশ থানে থেকে একটি ১৬ বছর বয়সী ছেলেকে আটক করেছে। কিশোরটি রাজস্থানের বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল সকাল মৃত্যু হুমকির টেলিফোন। ফের সলমন খানকে মেরে হুমকি দেওয়া হয়েছে। গতকাল মুক্তি পেয়েছে সলমনের ৪ বছর পর কামব্যাক ফিল্ম ‘কিসি কা ভাই কিসি কা জান’- এর ট্রেলার। কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই লঞ্চ হয়েছে বহু প্রতীক্ষিত ভাইজানের আসন্ন ছবির ট্রেলার। তবে শেষ রক্ষা আর হল না। সকাল সকালে মুম্বই পুলিশের কাছে একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ফোন করে জানায় আগামী ৩০ এপ্রিল মরবে সলমন।

এবার ফোনের ওপারের ব্যক্তির নাম রকি ভাই। গতবছর থেকেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলবলের নিশানায় সলমন। যে কারণে রীতিমতো ঘুম উড়েছে খান পরিবারের। ১৮ মার্চ যে সলমনকে মৃত্যু হুমকির চিঠি পাঠিয়েছিল, সে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। আজ মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে সালমান খানকে হত্যার হুমকির কল পাওয়ার কয়েক ঘন্টা পরেই, পুলিশ ফোনকারীকে গ্রেপ্তার করেছে। ফোনকারী নিজেকে রাজস্থানের যোধপুরের রকি ভাই বলে পরিচয় দিয়ে ছিলেন। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মাত্র কয়েক ঘন্টা আগে পুলিশ থানে থেকে একটি ১৬ বছর বয়সী ছেলেকে আটক করেছে। কিশোরটি রাজস্থানের বাসিন্দা। পিটিআই-এর মতে, প্রযুক্তিগত সহায়তা পাওয়ার পরে পুলিশ কলকারীকে ট্র্যাক করে।

এই বিষয়ে মুম্বই পুলিশ জানিয়েছে, “অভিনেতা সলমন খানকে হুমকি দেওয়ার প্রেক্ষাপটে মুম্বাই পুলিশ কন্ট্রোলকে ফোন করা ফোনকারীকে হেফাজতে নেওয়া হয়েছে। যে ফোন করেছে সে একজন নাবালক। এই আহ্বানের মধ্যে কোন গুরুত্ব নেই। আরও তদন্ত চলছে।” এই প্রাণনাশের হুমকির পর সালমান খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

 

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের