৩০ এপ্রিল সলমন মরবে, এবার হুমকি কলের ওপারে রকি ভাই

সলমন খানের পরিবার এবং তার দলের প্রত্যেকেই তাঁর নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন। এই নতুন হুমকিগুলি রীতিমতো নাড়া দিচ্ছে অভিনেতার জীবনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোল্ডি ব্রার পর এবার রকি ভাই। আবারও নতুন মৃত্যু হুমকি কল পেলেন সুপারস্টার সলমন খান। গত বছর থেকেই নায়কের জীবনের উপর দিয়ে বইছে একাধিক ঝড়। সিধু মুসেওয়ালার মৃত্যুর পর সলমন ও তাঁর বাবা সেলিম খানকে উড়ো চিঠি দিয়ে মৃত্যু হুমকি দেওয়া হয়। যার ফলে একেবারে নড়েচড়ে বসেছিল সরকার। মহারাষ্ট্র পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করেন সলমনের সুরক্ষা স্বার্থে। এমনকী এখন নায়কের কাছে লাইসেন্স প্রাপ্ত বন্দুকও রয়েছে। তবুও কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজর এখনও সরেনি সলমনের উপর থেকে। এখনও তিনি সলমনকে মেরে ফেলার পরিকল্পনা করে যাচ্ছেন। একবার দিনে দুপুরে অভিনেতাকে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছিল।

কিন্তু গ্যাংস্টারের দলবল ব্যর্থ হন। এদিকে জেল থেকেই লরেন্স বিষ্ণোই সলমনকে তাঁর কাছে ক্ষমা চাইতে বলেছেন। এই ঘটনায় আরও নড়েচড়ে বসেছেন মুম্বই পুলিশ প্রশাসন। কিছুদিন আগেই নায়কের অফিসে একটি ইমেল পাঠিয়ে বলা হয়, লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী গোল্ডি ব্রার নায়কের সঙ্গে দেখা করতে চান, তারপরেই সলমনের বাবার ঘুম উঠেছিল। যদিও ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিটি এখন পুলিশের হেফাজতে।

গতকালই রিলিজ করেছে সলমনের আসন্ন ছবি, ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর ট্রেলার। আর এই লঞ্চ ইভেন্টেও রাখা হয় কঠোর নিরাপত্তা। এর মধ্যেই শোনা যাচ্ছে, অভিনেতা সলমন খান রোকি ভাই নামে আরও এক কলার থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। রিপোর্ট অনুসারে, লোকটি যোধপুরের বাসিন্দা এবং পেশায় সে গৌরক্ষক (গরু রক্ষাকারী)। তিনি আগামী ৩০ এপ্রিল সলমন খানকে হত্যার ‘হুমকি’ দিয়েছেন।

এএনআই-এর একটি টুইট অনুসারে, “গতকাল পুলিশ কন্ট্রোল রুমে রাজস্থানের যোধপুরের ওই ব্যক্তি, যিনি নিজেকে রোকি ভাই হিসাবে পরিচয় দিয়েছিলেন, তিনি ৩০ এপ্রিল অভিনেতাকে হত্যার হুমকি দিয়েছেন।” এদিকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের মৃত্যুর হুমকির মধ্যেই, সলমন সম্প্রতি একটি সাদা বুলেটপ্রুফ নিসান SUV কিনেছিলেন। এই ঘটনায় সলমন খান ও তাঁর পরিবার রীতিমতো বিধ্বস্ত। এর আগে, পুলিশের এক ঘনিষ্ঠ একটি সূত্র বলে, অভিনেতার বাসভবন এবং পরিবারের মেজাজ বেশ গুরুতর। সূত্রটি বলেছে, “সলমন খানের পরিবার এবং তার দলের প্রত্যেকেই তাঁর নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন। এই নতুন হুমকিগুলি রীতিমতো নাড়া দিচ্ছে অভিনেতার জীবনকে।” 

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের