শনিবার দুপুরে মন্নতের ছাদে আচমকাই বাদশার এন্ট্রি, কী বললেন ভক্তদের?

শুধু দেশ নয়, গোটা বিশ্বে তাঁর হাজার হাজার ফলোয়ার। হাজার হাজার অনুরাগী। বাদশার শুধুমাত্র একটি দেখা পাওয়ার জন্যে ভক্তদের ঘুম উড়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুপুর দুপুর মন্নতের ছাদে দেখা দিলেন বলিউড বাদশা। গতকালই ঘোষিত হয়েছে, ভারত ও বাংলাদেশের মতো মোট ১০০ টি দেশ কাঁপানোর পর এবার পাঠানের যাত্রা হতে চলেছে রাশিয়ায়। যেখানে প্রায় ২০০০ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে পাঠান। তাহলে কী সেই খুশিতে মন্নতের ছাদে উঁকি দিলেন শাহরুখ? ঈদ বা ছবির প্রচার ছাড়া খুব একটা মন্নতের ছাদে ধরা দেন না তিনি। তবে এ বছর একাধিক বার মন্নতের ছাদে ভক্তদের সঙ্গে ধরা দিয়েছেন তিনি। পাঠান মুক্তির আগে এবং সাফল্যর পরেও ভক্তদের সঙ্গে বাতালাপ সেরেছেন বলিউড বাদশা। আর কিং অফ দ্য কিং-কে দেখার জন্যে মন্নতের বাইরে ভিড় লেগেই থাকে ভক্তদের। শুধু দেশ নয়, গোটা বিশ্বে তাঁর হাজার হাজার ফলোয়ার। হাজার হাজার অনুরাগী। বাদশার শুধুমাত্র একটি দেখা পাওয়ার জন্যে ভক্তদের ঘুম উড়ে যায়।

শেষ তিনি মন্নতের ছাদে উঠেছিলেন ঈদের দিন। তবে এটি নিয়মিত। কিন্তু আজ মন্নতের ছাদে শাহরুখের আচমকাই দেখা পাওয়া সত্যিই ভক্তদের কাছে অকল্পনীয়। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখের বহু প্রতীক্ষিত ‘জওয়ান’। যার জন্যে অধীর আগ্রহে বসে রয়েছেন ভক্তরা। তবে কী সেটাই মনে করাতে এলেন তিনি। এদিন আচমকাই মন্নতের বাইরে শাহরুখকে দেখতে পেয়ে ভক্তদের স্বাভাবিক ভাবেই উন্মাদনার শেষ ছিলনা। সাদা টিশার্ট, জিন্স, মুখে হালকা হালকা দাঁড়ি নিয়ে চেনা লুকেই মন্নতের ছাদে উঠে ভক্তদের উদ্দেশ্যে চুমু ছুঁড়লেন, এমনকী সিগন্যাচার পোজেও দেখা মিলল পাঠান তারকার। আর সবটাই যে ভক্তদের বাড়তি পাওনা তা বলাই বাহুল্য! এদিন সুপারস্টারের দেখা পাওয়া মাত্রই মান্নাতের গেটের বাইরে ভক্তদের উল্লাস ও নাচ সংবাদের শিরোনামে।

আজ আচমকাই কেন এলেন শাহরুখ?

শাহরুখ প্রায়ই ঈদ, জন্মদিন বা অন্য কোনো বিশেষ অনুষ্ঠানে তাঁর বিখ্যাত বাড়ির বারান্দায় হাজির হন। আসলে পাঠান প্রথম টেলিভিশনে মুক্তি পাচ্ছে। সেকারণেই বাড়ি থেকে বেরোলেন বাদশা। আগের দিন, স্টার গোল্ডে ছবিটির মুক্তির প্রচারে একদল নৃত্যশিল্পীকে চলচ্চিত্রের গানে পারফর্ম করতে দেখা গিয়েছিল। আগামী রবিবার ১৮ জুন রাত ঠিক ৮ টায় স্টার গোল্ডে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে পাঠান। ভক্তদের অপ্রতিরোধ্য উৎসাহের জন্যেই এদিন বাড়ি থেকে বেরোলেন তিনি। যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ধারক হিসেবে সম্মানিত হয়েছে। শাহরুখ এদিন আরিয়ানের ব্র্যান্ডের পোশাক পরেছিলেন। তাঁকে দেখে স্বাভাবিকভাবেই ভক্তরা উল্লাস করতে শুরু করে। পাঠান বিশ্বব্যাপী ১০৫৭ কোটি টাকা আয় করেছিল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে