Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘মায়ের মৃত্যুর দিন থেকে ওঁকে কাঁদতে দেখিনি’ বোন খুশির প্রশংসা জাহ্নবীর

যেহেতু আমি সবচেয়ে ছোট ছিলাম, তাই আমার মনে হয়েছিল যে আমাকে পরিবারকে ধরে রাখতে হবে। তাই আমি সবসময় শক্তিশালী ছিলাম।“ শ্রীদেবী যখন মারা যান তখন খুশীর বয়স ছিল মাত্রা ১৮ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জমে উঠেছে ‘কফি উইথ করণ’-শোয়ের ৮ নম্বর মরসুম। এই সিজনের শুরু থেকেই শোয়ের দিকে নিখুতভাবে চেয়েছিলেন শোয়ের দর্শকরা। কারণ শোয়ের প্রতিটি এপিসোড রীতিমতো জমে উঠেছে। সেলেব্রিটিদের পেটের ভাত একেবারে টেনে বের করতে ওস্তাদ শোয়ের সঞ্চালক তথা বিখ্যাত পরিচালক-প্রযোজক করণ জোহর। তাঁদের বেফাঁস মন্তব্য নিয়েও চর্চা একেবারে তুঙ্গে ওঠে। এ সপ্তাহে করণের শোয়ের সোফায় বসেছিলেন কাপুর সিস্টার অর্থাৎ কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী এবং প্রযোজক বনি কাপুরের দুই কন্যা খুশি কাপুর এবং জাহ্নবি কাপুর। সম্প্রতি ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে বলিউডে ডেবিউ হয়েছে জাহ্নবি কাপুরের বোন খুশি কাপুর। নেটফ্লিক্স রিলিজ ছবিতে তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে, অন্যদিকে জাহ্নবি ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন তার সুন্দর অভিনয় দিয়ে। ২০১৮ সালে তাঁদের মা শ্রীদেবীর রহস্যজনক মৃত্যুর কয়েক মাস পরেই ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন জাহ্নবি। মেয়ের অভিনয় দেখেও যেতে পারেননি বিশিষ্ট অভিনেত্রী শ্রীদেবী।

তার মৃত্যু পরিবারের পাশাপাশি আনুরাগীদের কাছেও একটি বিরাট ধাক্কা ছিল। মায়ের মৃত্যুর ৬ বছর পরেও শোকে কাতর খুশি- জাহ্নবি। সেই সময় শ্রীদেবীর বয়স হয়েছিল ৫৪ বছর। দুবাইয়ে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন অভিনেত্রী, সেখানেই বাথরুমের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর তার মৃত্যু নিয়ে অনেক জলঘোলা হলেও তা পরে ধামাচাপা পড়ে যায়। কিন্তু যেদিন মায়ের মৃত্যুর কথা জানতে পারে খুশি এবং জাহ্নবি, তখন কেমন পরিস্থিতি হয়েছিল তাঁদের? এদিন করণ জোহরের শোতে এসে জানালেন সেই স্মৃতিকথা। জাহ্নবী বলেন, তিনি ফোনে মায়ের মৃত্যুর কথা শোনা মাত্রই পাশের ঘরে বোনের কান্না শুনতে পান।

অভিনেত্রীর কথায়, “আমি তখন বোনের ঘরে ঢুকে কাঁদতে শুরু করি। কিন্তু আমার মনে আছে, তখন বোন আমার দিকে তাকাল এবং কান্না থামিয়ে দিল। এরপর সে উল্টে আমার পাশে বসে আমাকে সান্ত্বনা দিতে শুরু করল। এবং এরপর থেকে আমি তাকে কখনই কাঁদতে দেখিনি।“ খুশির কথায়, “যেহেতু আমি সবচেয়ে ছোট ছিলাম, তাই আমার মনে হয়েছিল যে আমাকে পরিবারকে ধরে রাখতে হবে। তাই আমি সবসময় শক্তিশালী ছিলাম।“ শ্রীদেবী যখন মারা যান তখন খুশীর বয়স ছিল মাত্রা ১৮ বছর। এই বয়সে মাকে হারানো সত্যি দুঃখজনক। তার তখন নতুন বাস্তবতা গ্রহণ করতে কিছুটা সময় লেগেছিল। কিন্তু তিনি বিভ্রান্ত হননি, কারণ তিনি জানতেন তার পাশে দিদি এবং বাবা আছেন। এরপর করণ শ্রীদেবীর একটি পুরনো সাক্ষাতকারের কথা উল্লেখ করে বলেন, প্রয়াত অভিনেতা জাহ্নবীর চলচ্চিত্র শিল্পে প্রবেশ করার বিষয়ে খুবই খুশি ছিলেন, কারন সে জানতেন জাহ্নবী মানসিকভাবে পরিণত।“

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর