”একদিন সকালে আমি তাঁকে আমার পাশে ঘুমিয়ে থাকতে দেখব।” দিলীপ কুমারের মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে স্মৃতিমেদুর সায়রা বানু

প্রতিদিন সকালে এই ভাবনা নিয়ে চোখ খুলি যে একদিন সকালে আমি তাকে আমার পাশে ঘুমিয়ে থাকতে দেখব।"

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৭ জুলাই বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের প্রথম মৃত্যুবার্ষিকী। প্রয়াত হওয়ার পর তাঁর অভিনেত্রী স্ত্রী সায়রা বানু মোটেও ভালো নেই। তা শরীরের দিক দিয়ে হোক কিংবা মনের দিক দিয়ে। দিলীপ সাহাবকে হারানোর পর থেকে মনে একরাশ কষ্ট। তার সঙ্গে জর্জরিত হয়েছেন জরা ব্যাধিতে। কয়েকবার ভর্তিও হয়েছেন হাসপাতালে। দিলীপ সাহাব মানে তাঁর কাছে এখন শুধুই স্মৃতি। তাঁর মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে এক সংবাদমাধ্যমে স্মৃতিমেদুর সায়রা জি ভাগ করেছেন তাঁদের ফেলে আসা দিনের কথা। 

”সায়রা জি সেখানে বলেছেন, আমি জানি না আপনারা জারা আমার এই লেখা পড়ছেন তাঁরা নিজের জীবনসঙ্গী হিসাবে সবিস্ময় একজন মানুষকেই চেয়ে এসেছেন কিনা। এবং যদি তা হয় তাহলে তাঁর সঙ্গে কাটানো মুহুর্তকে কীভাবে আপনারা তাঁদের অনুপস্থিতিতে দেখেন  তাঁরা ভালোভাবে বুঝতে পারবেন আমার অবস্থা। আমি একাকীত্ব অনুভব করি। সাড়ে পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাঁর সঙ্গে ভাগ করে নেওয়া বিছানায় আমার পাশের খালি জায়গাটি দেখে প্রতিদিন আমি ঘুম থেকে ওঠার পর থেকে আমার যে অনুভূতি হয় তা বলে বোঝাতে পারব না।  আমি মুখ ফিরিয়ে নিয়ে বালিশে মুখ গুঁজে আবার ঘুমোতে চেষ্টা করি। মনে করি  আমি আবার আমার চোখ খুলব এবং দেখব সে আমার পাশে ঘুমাচ্ছে, সূর্যের আলো ঘরে ঢুকছে আর তার গোলাপী গাল তাতে জ্বলজ্বল করছে।” 

”আমি জানি এটাই বাস্তব। এই বাস্তবতা আমাদের সবাইকে মানতে হবে। আপনি যখন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান ব্যক্তিদের হারাবেন তা আমার মনে হয় ক্ষতির চেয়েও বেশি এটি বেদনাদায়ক সত্য। অসহায় লাগবে নিজেকে কিন্তু আপনি ঈশ্বরের ইচ্ছার সামনে শক্তিহীন। এবং তাঁর ইচ্ছাকে গ্রহণ করা ছাড়া আমাদের কোন বিকল্প নেই। ”

”কিন্তু একথা বলার পর, আমি এও স্বীকার করি যে, আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে আমি আমার ইউসুফকে ৫৬ বছরেরও বেশি সময় ধরে আমার সাথে পেয়েছি। গোটা বিশ্ব জানে যে আমি ১২ বছর বয়সে তাঁর প্রেমে পড়েছি। আমি জানতাম যে আমি তার একমাত্র ভক্ত নই কিন্তু তা সত্বেও আমি মিসেস দিলীপ কুমার হওয়ার আশায় ছিলাম। একথা বলতেই হয় সিনেমার অগণিত ভক্ত এবং অভিনেতা এবং প্রযুক্তিবিদ এবং ছাত্র ছিলেন যারা তাকে তাদের গুরু হিসাবে দেখেছিলেন।”

”ব্যক্তিগত জীবনে তিনি অন্য অভিনেতাদের থেকে অনেক আলাদা ছিলেন। দেশের প্রথম সুপারস্টার হিসেবে তিনি যে সম্মান অর্জন করেছিলেন তা তিনি বজায় রাখার চেষ্টা করতেন।এবং তার ভক্তদের কাছে একটি শালীন রোল মডেল হওয়াকে তার দায়িত্ব বলে মনে করেছিলেন। ”

”আমি তার উষ্ণতা, তার ভালবাসা, সর্বদা অনুভব করি যখন আমি মনে করি তিনি কীভাবে আমার দাদীর সাথে কথা বলেছিলেন। আমার দাদীর সঙ্গে তিনি প্রায়শই ধ্রুপদী হিন্দুস্তানি সঙ্গীত এবং উর্দু কবিতা নিয়ে আলোচনা করতেন। আমার মা আলাদা করে রাখা বিশেষ পাত্রে তাঁকে চা পরিবেশন করতেন। তিনি বাগানে বিশ্রাম নিতে পছন্দ করতেন সন্ধ্যায় যখন কাকরা তাদের বাসার দিকে উড়ে যেত সেই সময় তাঁর একটি বিশেষ শিস ছিল যা কাকরা চিনতে পেরে বাগানে নেমে আসত। ”

”আমার জীবনে এমন একটি মুহূর্তও যায় না যখন তাঁকে আমি দেখতে পাই না। যদি কেউ টেলিভিশন চালু করে বাঁ তাঁর কোনও অডিও ডিভাইস চালু থাকে আমি এড়িয়ে যাই কারণ আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমি জানি যে তিনি আমার হৃদয়ে আছেন এবং আমার সঙ্গে সবসময় যেমন ছিলেন তেমনিই আছেন। আমি প্রতিদিন সকালে এই ভাবনা নিয়ে চোখ খুলি যে একদিন সকালে আমি তাকে আমার পাশে ঘুমিয়ে থাকতে দেখব।”

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের