‘একসময় ঋণদাতারা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকত’, জানুন দেউলিয়া থেকে অমিতাভের ঘুরে দাঁড়ানোর অজানা গল্প

আমি দূরদর্শন সহ সবাইকে টাকা ফেরত দিয়েছি। যখন তাঁরা সুদের টাকা ফেরত চেয়েছিল, আমি তখন সেই পরিবর্তে তাঁদের বিজ্ঞাপন করেছি

Share:

নিজস্ব প্রতিনিধি: ৮০ তে পদার্পণ বিগ বি। কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব অভিনেতার। কিন্তু তাঁর অভিনয় জীবনের প্রথম দিকটা একেবারেই গৌরবময় ছিল না। কেবল কাঠখড় পুড়িয়ে অবশেষে বলিউডে প্রথম সারির অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। অমিতাভ জন্মদিন উপলক্ষে ফিরে দেখা যাক, তাঁর প্রথম জীবনের কিছু অজানা গল্পগুলি। ১৯৬৯ সালের হিন্দি সিনেমা ‘সাথ হিন্দুস্তানি’ দিয়ে কর্মজীবন শুরু করেন বিগ বি। KA আব্বাসের পরিচালনায় এই ছবিতে তাঁকে রাঁচির একজন কবি-র ভূমিকায় দেখা গিয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত, তিনি বলিউডের সবচেয়ে বড় ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়ে আসছেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা হিসেবে স্বীকৃত এই মেগাস্টার। কিন্তু, তাঁর স্টারডমের সর্বোচ্চস্তরের যাত্রা সহজ ছিল না। ভক্তদের কাছে তিনি একজন সবচেয়ে বড় অনুপ্রেরণা, তিনি শিখিয়েছেন কী ভাবে জীবনের ভস্মীভূত ছাইয়ের স্তূপ থেকে নিজেকে ফিরিয়ে আনা যায়।

১৯৯৯ সালে, বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে প্রচুর সিনেমা এবং বেশ কয়েকটি বিজ্ঞাপনের পরে, অমিতাভ বচ্চন সেই সময়ে রীতিমতো দেউলিয়া হয়ে গিয়েছিলেন। এমনকি তাঁর কোম্পানি, অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড (ABCL), বিশাল লোকসানের সম্মুখীন হয়েছিল এবং তাঁর ঘাড়ে ছিল অফুরন্ত ঋণের বোঝা। কিন্তু তিনি হেরে যায় নি, সুপারস্টার কেবলমাত্র তাঁর দক্ষতার উপর তখন ভরসা রেখে গিয়েছেন অর্থাৎ অভিনয়কে নিজের প্রাণভ্রমরা বানিয়ে নিয়েছিলেন। এমনকি তিনি অর্থনৈতিক দিক দিয়ে এতটাই বিপর্যয়মুখী হয়ে গিয়েছিলেন যে, তখন তাঁর পরিবারকেও হুমকি ও গালিগালাজ করে ঋণদাতারা।

২০১৩ সালের মেল টুডে-র সঙ্গে একটি সাক্ষাৎকারে, বচ্চন ব্যাখ্যা করেছিলেন যে, তিনি সেই সময়টির কথা মনে রেখেছেন যখন ঋণদাতারা তাঁর বাড়ির বাইরে লাইনে দিয়ে দাঁড়িয়ে থাকতেন এবং তাঁর পুরো পরিবারকে হুমকি দিতেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। কারণ তিনি অর্থ পরিশোধ করতে তখন অক্ষম ছিলেন। বচ্চন আরও বলেন, তখন তিনি চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার কাছে দ্বারস্থ হয়েছিলেন এবং কাজ দেওয়ার জন্যে অনুরোধ করেছিলেন। যা তাঁর ৪৪ বছর কেরিয়ারে প্রথমবার ছিল, যখন তিনি প্রথমবার কোনো পরিচালকের কাছে হাত পেতে কাজ চেয়েছিলেন। যা তাঁর কেরিয়ারের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলির মধ্যে একটি ছিল। এই মুহুর্ত থেকেই তিনি জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে মূল্যায়ন করতে হয় তার শিক্ষা পেয়েছিলেন। আর তখনই যশজী তাঁকে শাহরুখের অভিনীত ‘মহব্বতান’ ছবিতে গুরুত্বপূর্ণ স্থান দিলেন। আর এটাই ছিল তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট।

বচ্চন বলেছিলেন যে, ২০০০ সালের এই রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। এই ছবিতে তিনিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তা তাঁর জীবনকে পুরো মাত্রায় পাল্টে দিয়েছিল। তাঁর বয়স অনুসারে এই ছবিতে তাঁকে ঐশ্বর্যর বাবার চরিত্রটি দিয়েছিল। এরপরেই তিনি যা প্রস্তাব পেতেন, সেই সব কিছুতেই অভিনয় শুরু করেন এবং ধীরে ধীরে সবার ঋণ পরিশোধ করতে সক্ষম হন। এমনকি বচ্চন প্রকাশ করেছেন যে, তিনি বিনামূল্যেও কিছু ছবিতে কাজ করেছেন। তাঁর কথায়, “আমি দূরদর্শন সহ সবাইকে টাকা ফেরত দিয়েছি। যখন তাঁরা সুদের টাকা ফেরত চেয়েছিল, আমি তখন সেই পরিবর্তে তাঁদের বিজ্ঞাপন করেছি”। আজ বলিউড ইন্ডাস্ট্রির মাথা বলা চলে অমিতাভকে। ৮০ বছর বয়সেও বলিউডে একইভাবে রাজত্ব করে চলেছেন তিনি। কিন্তু তাঁর এহেন পথ চলা এতটাও,সহজ ছিল না। তাঁর জীবনের ওঠা-পড়া সবটাই কোনো বড় বাজেটের, ছবির কাহিনী থেকে কম কিছু নয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের