একসময় সমাজ আমাকে ‘নেতিবাচক অনুপ্রেরণা’ ভাবত, কারণ জানালেন সুস্মিতা

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে, নব্বইয়ের দশকে একের পর বিনোদন পত্রিকার প্রচ্ছদ থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেন (SUSHMITA SEN)। যদিও তাঁর শরীরের এহেন জটিলতার কথা কয়েকদিন পরে প্রকাশ্যে আনেন অভিনেত্রী। তবে শারীরিক দুর্বলতাকে হারিয়ে দাপিয়ে কাজ চালিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে সুস্মিতার ওয়েবসিরিজ ‘তালি’ (TAALI)। যেখানে তিনি একজন রূপান্তরকামী সমাজকর্মী অর্থাৎ শ্রীগৌরি সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন। সিরিজে তাঁর অভিনয় নজর কেড়েছে সকলের। রুপান্তরকামী চরিত্রে একেবারে ফাটিয়ে দিয়েছেন তিনি।

১৯৯৪ সালে বিশ্বসুন্দরী হওয়ার পরেই বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। আর বরাবরই স্পষ্টবক্তা অভিনেত্রী। তবে একসময় এই স্পষ্টবক্তা হওয়ার জন্যেই মাশুল গুনতে হয় অভিনেত্রীকে। তাঁর ঠোঁটকাটা স্বভাব মেনে নিতে পারেননি তখনকার দিনের ম্যাগাজিন কোম্পানিগুলি। তাই নব্বই দশকের একাধিক ম্যাগাজিনের কভার পেজ থেকে বাদ পড়ে ছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে, নব্বইয়ের দশকে একের পর বিনোদন পত্রিকার প্রচ্ছদ থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। নেপথ্য কারণ তাঁর ভাবমূর্তি। সেই সময় ইন্ডাস্ট্রিতে তাঁকে নাকি ‘নেতিবাচক অনুপ্রেরণা’ বলে মনে করা হত।

আসলে তখন সমাজ এতটাই রক্ষণশীল ছিল যে, সেখানে সাহসী কিছু বলা মানেই তাঁকে খারাপ বলে দাগিয়ে দেওয়া, তাই অনেকেই তাঁদের বাচ্চাকে সুস্মিতার সামনে আনতেন না। তবে এই বৈষম্য নিয়ে অভিনেত্রীর কোনো রাগঠাগ ছিলনা। বাক্‌স্বাধীনতাতেই অটল রেখেছেন তিনি। কয়েক বছর আগে ‘আরিয়া’ (ARYA) সিরিজের মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তন করেন সুস্মিতা। আর কিছুদিন পরেই ‘আরিয়া 3 রিলিজ করবে তাঁর। আপাতত এখন পুরোপুরি সুস্থ অভিনেত্রী। 

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাস পর আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা