একের পর এক মৃত্যু মিছিল, এবার হোটেল ঘর থেকে মিলল ভোজপুরি পরিচালকের মৃতদেহ

যখন হোটেল কর্মীদের সদস্যরা সুভাষ চন্দ্র তিওয়ারির হোটেল রুমের দরজা ধাক্কা দেয়, তখন তিনি না খোলায়, ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে মৃত অবস্থায় উদ্ধার করে পরিচালক কে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে একের পর বিপর্যয়। চলতি সপ্তাহের শুরু থেকেই বলিউডে একেবারে মৃত্যুর মিছিল লেগেছে। প্রথমে বাথরুমে পড়ে মৃত্যু আদিত্য সিং রাজপুতের, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩২। এরপর খোঁজ মিলল সড়ক দুর্ঘটনায় মৃত্যু অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮। একইদিনে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে নাসিক হোটেলে মারা গিয়েছেন বলিউডের আরও একটি প্রবীণ অভিনেতা নীতেশ পাণ্ডের, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১। সুতরাং একের পর এক মৃত্যু মিছিল পড়ে গিয়েছে বলিউডে। এর রেশ কাটতে না কাটতেই এবার শোনা গেল, ভোজপুরি ইন্ডাস্ট্রিতে দুর্যোগের কথা। উত্তরপ্রদেশের হোটেলের ঘর থেকে পাওয়া গেল ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য পরিচালক সুভাষ চন্দ্র তিওয়ারির মৃত্যুদেহ।

উত্তরপ্রদেশের সোনাভদ্রা নামক একটি হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে পরিচালককে। সূর্যের খবর, একটি ছবির শুটিংয়ের জন্য তিনি তাঁর দলের সঙ্গে হোটেল তিরুপতিতে অবস্থান করছিলেন। ইউপি পুলিশ সূত্রের খবর, তিনি গতকাল অর্থাৎ ২৪ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।উত্তরপ্রদেশের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসপি) যশবীর সিং, এএনআই-কে বলেছেন, “যখন হোটেল কর্মীদের সদস্যরা সুভাষ চন্দ্র তিওয়ারির হোটেল রুমের দরজা ধাক্কা দেয়, তখন তিনি না খোলায়, ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে মৃত অবস্থায় উদ্ধার করে পরিচালককে৷ তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।” বিনোদন জগতের জন্য সময়টা খুব খারাপ যাচ্ছে, কয়েকদিনের ব্যবধানে বেশ কিছু টেলিভিশন ও চলচ্চিত্র ব্যক্তিত্বকে হারিয়ে শোকস্তব্ধ দেশ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে