যৌন হয়রানির শিকার অস্কারপ্রাপ্ত অভিনেত্রী শ্যারন স্টোন

এই সাফল্য খুঁজে পেতে কম ঝক্কি পোহাতে হয় নি। একবার খ্যাতিমান এই অভিনেত্রীও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। আশির দশকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের শিকার হয়েছেন এমন উদাহরণ ভুরি ভুরি। ভিন্ন ভিন্ন সময়ে এসে অভিনেত্রীরাই নিজেদের সঙ্গে যৌন হয়রানির কথা বিশ্বের কাছে তুলে ধরেছেন। যাই হোক, সম্প্রতি মার্কিন অভিনেত্রী শ্যারন স্টোন নিজের সঙ্গে হওয়া একটি যৌন হয়রানির কথা গোটা বিশ্বের দরবারে তুলে ধরলেন। শ্যারন স্টোন জনপ্রিয় অভিনেত্রীর পাশাপাশি একজন চলচ্চিত্র প্রযোজক ও সাবেক ফ্যাশন মডেলও। তিনি অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কারসহ একাধিক নামি-দামি পুরস্কার পেয়েছেন। আর এই সাফল্য খুঁজে পেতে কম ঝক্কি পোহাতে হয় নি। একবার খ্যাতিমান এই অভিনেত্রীও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। আশির দশকে। 

জনপ্রিয় সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, জনপ্রিয় এই অভিনেত্রী আশির দশকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। অভিনেত্রী নিজের জীবনের এই ভয়ঙ্কর কথা বলতে গিয়ে বলেন, ‘তখন কেবলমাত্র সিনে জগতে পা দিয়েছি। কাজের সুবাদে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার পরেই এরূপ ঘটনা ঘটে আমার সঙ্গে।’ নতুন কাজ পাওয়ার আশায় তিনি লস অ্যাঞ্জেলেসে সনি পিকচারের নির্বাহী অফিসে যান। তখন তাঁর পরনে ছিল জ্যাকেট ও ডেনিম স্কার্ট। অফিসে গেলে নির্বাহী তাঁর অনেক প্রশংসা করে বলেন, ‘তোমার মতো মেয়ে গত কয়েক দশকে আমরা পাইনি। তুমি সত্যিই অসম্ভব সুন্দর। এরপরই তিনি হঠাৎ আমার সঙ্গে আপত্তিকরণ আচরণ শুরু করেন। এই আচরণ আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি অবাক বিস্ময়ে বসেছিলাম। পরে অফিসের একজন কর্মকর্তা আমাকে বাইরে নিয়ে যান।’ তবে প্রায় ৪০ বছরের ঘটনা  

এখন প্রকাশ্যে আনার কারণ কী? আসলে যে সময়ের তাঁর উপর এমন ঘটনা ঘটে তখন কেউ এই বিষয়টি পাত্তা দিতেন না। সেসময় সবাই মনে করতেন বিনোদনের জগতে অভিনেত্রীদের সঙ্গে এমন কিছু হওয়া অস্বাভাবিক নয়। তবে এরপর শ্যারন ঐ সংস্থার আর কোনও কাজ পাননি। সুতরাং তাঁর যাত্রা খুব সহজ ছিল না। তিনি ‘ক্যাসিনো’ ছবির জন্য অস্কারের মঞ্চে মনোনয়নও অর্জন করেছিলেন। শ্যারনের উল্লেখযোগ্য চলচ্চিত্র গুলির মধ্যে রয়েছে, ক্যাসিনো, স্লিভার, দ্য স্পেশালিস্ট, দ্য কুইক অ্যান্ড দ্য ডেড, ইফ দিজ ওয়াল্‌স কুড টক ২, ক্যাটওম্যান, ব্রোকেন ফ্লাওয়ার্স, আলফা ডগ, ববি, লাভলেস।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩